উদ্দীপকের উক্ত বিষয়টির সাথে দেশপ্রেমের সম্পর্ক নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের উক্ত বিষয়টি তথা জাতীয়তার সাথে দেশ প্রেমের গভীর সম্পর্ক বিদ্যমান। দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা। মাত্র ভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। এটির নাগরিকের এক পবিত্র অনুভূতি। জন্ম সূত্রে জন্মভূমির প্রতি মানুষের নাড়ীর সংযোগ গড়ে ওঠে। নিজের দেশ থেকে বড় আর কিছুই নেই। তাই স্বীয় দেশের জন্য জীবন দিতে নাগরিক কখনো পিছপা হয় না। এভাবেই দেশ প্রেম মানুষের মাঝে ঐক্য সৃষ্টি করে জাতীয়তাবাদের জন্ম দেয়। মূলত দেশপ্রেমের মাধ্যমে নাগরিকদের মাঝে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। যেমন - ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মানুষের মাঝে জন্ম নেওয়া জাতীয়তাবাদী চেতনা কথা উল্লেখ করা যায়। যা বাঙালি জাতিকে তাদের ন্যায্য অধিকার আদায়ের ঐক্যবদ্ধ করে। এজাতীয়তা বাদী চেতনা থেকে বাঙ্গালীদের মাঝে যে ঐক্যবদ্ধ মনোভাব গড়ে ওঠে তা দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে। যার শক্তিতে বলিয়ান হয়ে ভাষা আন্দোলন পরবর্তী সকল আন্দোলনে বাঙালি স্বীয় দেশের স্বার্থকে এগিয়ে রেখে একতাবদ্ধ হয়। আর একই ধারাবাহিকতার অর্জিত হয় বাংলার স্বাধীনতার সোনালী সূর্য। দেশপ্রেম আর জাতীয়তাবাদী চেতনা নিরস্ত্র বাঙালির জাতির কাছে আত্মসমর্পণে বাধা হয় আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী। এ থেকে বোঝা যায়, দেশ প্রেম ও জাতীয়তার মাঝে সুগভীর সম্পর্ক বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত বিষয়টির সাথে দেশপ্রেমের সম্পর্ক নিরূপণ কর।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর