শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুশীল সমাজের বক্তব্যকে তুমি কি যথার্থ বলে মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে সুশীল সমাজের বক্তব্যকে আমি যথার্থ বলে মনে করি । উদ্দীপকে বলা হয়েছে, 'ক' জাতি স্বাধীনতার পর চার দশকের বেশি সময় অতিক্রম করেও উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারেনি। এ জাতির বেশিরভাগ জনগোষ্ঠীই ব্যক্তিগত স্বার্থ অন্বেষণে ব্যস্ত। ফলে এখনও বৃহৎ জনগোষ্ঠী দরিদ্রতা ও নিরক্ষরতায় নিমজ্জিত। দেশের সুশীল সমাজ লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকে এজন্য দায়ী করেছেন। সুশীল সমাজের এ বক্তব্যকে আমি সমর্থন করি। দেশ ও জাতির উন্নতির ক্ষেত্রে একটি বড় বাধা হলো দুর্নীতি। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। দুর্নীতি ন্যায্যতা, মানবাধিকার, সাম্য, স্বচ্ছতা ইত্যাদির পরিপন্থি বলে এটি নিয়ন্ত্রণ করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দেশপ্রেম। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশপ্রেম জাতীয় উন্নতিকে ত্বরান্বিত করে। দেশপ্রেমের কারণেই মানুষ দেশের উন্নয়নে, দেশরক্ষায়, দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। আর দেশপ্রেমের অভাবে মানুষ ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে। দুর্নীতিসহ নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ফলে দেশের উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হয়। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। উপরের আলোচনা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, 'ক' জাতির অনুন্নতির কারণ হিসেবে সুশীল সমাজ যে লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকে দায়ী করেছেন, তা যথার্থ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের সুশীল সমাজের বক্তব্যকে তুমি কি যথার্থ বলে মনে কর? উত্তরের…

উদ্দীপক

'ক' একটি সংগঠিত জাতি। তাদের মধ্যে জাতীয়তার বেশিরভাগ উপাদানের মিল রয়েছে। তারা স্বাধীনতার পর চার দশকের বেশি সময় অতিক্রম করেছে কিন্তু উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সুশীল সমাজ লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকেই এর জন্য দায়ী করেছেন। এ জাতির বেশিরভাগ জনগোষ্ঠীই ব্যক্তিগত স্বার্থ অন্বেষণে ব্যস্ত। ফলে এখনো বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্য ও নিরক্ষরতায় নিমজ্জিত।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

গ্রিক শব্দ 'DemosDemos^{\prime} অর্থ জনগণ।

উত্তর

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে শান্তি-শৃঙ্খলা ও কল্যাণ বজায় রাখার জন্য মানুষ আইন মান্য করে থাকে। আইন মান্য করা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য দেখা যায়। ইংরেজ দার্শনিক টমাস হবস, জেরেমি বেন্থাম, জন অস্টিন প্রমুখ বলেন, মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। কেননা আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। তাই ব্যক্তি ও সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে মানুষের আইন মেনে চলা উচিত।

উত্তর

উদ্দীপকের আলোকে বলা যায়, দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক অত্যন্ত গভীর। দেশপ্রেম ও জাতীয়তা এক গভীর বন্ধনে আবদ্ধ। জাতীয়তাবোধ থেকেই দেশপ্রেমের উন্মেষ ঘটে এবং তা ক্রমে বিকশিত হতে থাকে। জাতীয়তাবোধ একটা জাতিকে সংগঠিত করে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে যেকোনো একটা জাতি নিজেদের অন্য জাতি থেকে পৃথক মনে করে। এ মনোবাসনা থেকেই একটি জাতির মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে। ফলে তারা সুসংগঠিত হয়। জাতীয়তাবোধ জন্মভূমির প্রতি ব্যক্তির ভালোবাসাকে গভীর করে। এ জাতীয় চেতনা যখন সর্বোচ্চ সীমায় পৌঁছে তখন মানুষ স্বাধীনতার জন্য জীবন দিতেও কুণ্ঠিত হয় না। আর দেশের জন্য মানুষের এ আত্মত্যাগ স্বীকারের প্রবণতাই হলো দেশপ্রেম, যা জাতীয়তাবোধ থেকে সৃষ্টি হয়। উদ্দীপকে লক্ষ করা যায়, 'ক' একটি সংগঠিত জাতি। তাদের মধ্যে জাতীয়তার বেশির ভাগ উপাদানের মিল থাকায় তারা স্বাধীনতা অর্জনের মাধ্যমে জাতিতে পরিণত হয়। অর্থাৎ 'ক' জাতির মধ্যে জাতীয়তা থেকে দেশপ্রেম জাগ্রত হয় এবং এরই ভিত্তিতে তারা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। তাই উদ্দীপকের আলোকে বলা যায়, দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক অত্যন্ত গভীর।

উত্তর

উদ্দীপকে সুশীল সমাজের বক্তব্যকে আমি যথার্থ বলে মনে করি । উদ্দীপকে বলা হয়েছে, 'ক' জাতি স্বাধীনতার পর চার দশকের বেশি সময় অতিক্রম করেও উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারেনি। এ জাতির বেশিরভাগ জনগোষ্ঠীই ব্যক্তিগত স্বার্থ অন্বেষণে ব্যস্ত। ফলে এখনও বৃহৎ জনগোষ্ঠী দরিদ্রতা ও নিরক্ষরতায় নিমজ্জিত। দেশের সুশীল সমাজ লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকে এজন্য দায়ী করেছেন। সুশীল সমাজের এ বক্তব্যকে আমি সমর্থন করি। দেশ ও জাতির উন্নতির ক্ষেত্রে একটি বড় বাধা হলো দুর্নীতি। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। দুর্নীতি ন্যায্যতা, মানবাধিকার, সাম্য, স্বচ্ছতা ইত্যাদির পরিপন্থি বলে এটি নিয়ন্ত্রণ করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো দেশপ্রেম। মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম। এটি নাগরিকের এক পবিত্র অনুভূতি। দেশপ্রেম জাতীয় উন্নতিকে ত্বরান্বিত করে। দেশপ্রেমের কারণেই মানুষ দেশের উন্নয়নে, দেশরক্ষায়, দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। আর দেশপ্রেমের অভাবে মানুষ ব্যক্তিস্বার্থকে বড় করে দেখে। দুর্নীতিসহ নানাবিধ নেতিবাচক কর্মকাণ্ডে লিপ্ত হয়। ফলে দেশের উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হয়। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। উপরের আলোচনা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, 'ক' জাতির অনুন্নতির কারণ হিসেবে সুশীল সমাজ যে লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকে দায়ী করেছেন, তা যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।