উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে তোমার পঠিত কোন ধারণা প্রতিফলত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তার ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা এবং মনন ও চিন্তার এমন এক অবস্থা, যা কোন জনসমষ্টির মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে এবং অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, অভিন্ন রাজনৈতিক বা অর্থনৈতিক চাহিদাসূত্রে আবদ্ধ হয়ে জাতীয়তা সৃষ্টি হয়ে থাকে। মূলত এসবের ভিত্তিতে জনসমষ্টির মাঝে একাত্মতা সৃষ্টি হয়, যা জাতীয়তাবাদ নামে পরিচিত। জাতীয়তাবাদের কোন রাজনৈতিক সংগঠন উপস্থিত থাকতেও পারে এবং নাও থাকতে পারে। তবে অসংখ্য চেতনাবোধের সমন্বয়ে গড়ে ওঠা জাতীয়তাবাদ সুসংহত হয়ে জাতিগঠনের প্রচেষ্টায় লিপ্ত হতে পারে। উদ্দীপকে 'ক' এলাকায় বসবাসকারী জনগণ ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত। তারা বিগত দুই বছর স্বাধীনতার জন্য সংগ্রামেরও লিপ্ত। এখানে স্পষ্ট যে, ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ মানসিকতা ও আচরণের মাধ্যমে গড়ে ওঠা অভিন্ন জাতীয়তাবোধে উৎসারিত একটি অঞ্চল স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছে।অতএব উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ফুটে ওঠা দিকটি হল জাতীয়তা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে তোমার পঠিত কোন ধারণ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর