উদ্দীপকের 'ক' এবং 'খ' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে প্রতিফলিত ধারণা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' এবং 'খ' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা ও জাতীয়তাবাদের ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তা হলো একটি মানসিক বিষয়। এটি জনগণের মানসিকতা থেকে উৎসারিত হয়।এটি একটি মানসিক ধারণা, মনন ও চিন্তার অবস্থা যা কোন জনসমষ্টিকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হিসেবে গড়ে তোলে এবং অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে। একই ভাষা, সাহিত্য, ভৌগলিক সান্নিধ্য প্রভৃতি সূত্রে আবদ্ধ হয়ে জাতীয়তা সৃষ্টি হয়ে থাকে। এসবের ভিত্তিতে জনসমষ্টির মাঝে একাত্মতা সৃষ্টি হয় বা জাতীয়তাবাদ নামে পরিচিত। আধুনিককালে জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক আদর্শ। যা একটি ভাবগত ধারণা। সমমনোভাবাপন্ন জন সমষ্টির মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এর সাথে দেশ প্রেমের ভাবধারা যুক্ত হয়ে রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে ওঠে এবং পরিশেষে তা জাতীয়তাবাদের জন্ম দেয়। উদ্দীপকে 'ক' এলাকায় বসবাসকারী জনগণ ভাষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে ঐক্যবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবেও সচেতন ও সংগঠিত। অর্থাৎ তাদের মধ্যে জাতীয়তাবাদ পরিপূর্ণরূপে বিদ্যমান। কিন্তু 'খ' এলাকার জনগণের মধ্যে বিভিন্ন উপাদানের সমন্বয় থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়। অর্থাৎ তাদের মধ্যে পরিপূর্ণ মাত্রায় জাতীয়তাবাদ নেই। সুতরাং সুস্পষ্ট ভাবে বলা যায়, 'ক' এবং 'খ' এলাকার মধ্যে জাতীয়তাবাদ - এর পার্থক্য বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এবং 'খ' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে প্রতিফলিত ধ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর