উদ্দীপকে মি. দুর্জয়ের মধ্যে কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. দূর্জয় মধ্যে দেশপ্রেম অনুভূতির প্রকাশ ঘটেছে। মাতৃভূমির প্রতি ভাবাবেগ, মর্মত্তবোধ ও অনুভূতি হলো দেশ প্রেম। এটি হলো এক ধরনের মানসিক চেতনা, যা দেশকে প্রবল ভাবে ভালোবাসা, সমর্থন করা এবং দেশকে রক্ষার জন্য শত্রু বা অনিষ্ঠকারীর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত রাখে। দেশের প্রচলিত আইন মেনে চলা,দেশীয় পণ্যকে প্রাধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয় বোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রভৃতি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এমনকি পৃথিবীর যেকোন স্থানে অবস্থান করলেও দেশকে সদা অন্তরের শ্রদ্ধার সাথে স্মরণ করা, দেশীয় সংস্কৃতি, রীতিনীতি, আচার-আচরণ প্রভৃতি দেশপ্রেমের প্রতিফলন। উদ্দীপকে বর্ণিত মি. দুর্জয় চরিত্রের দেশের প্রতি গভীর ভাবাবেগ প্রকাশ পেয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বসবাস করলেও দেশের জাতীয় দিবস সমূহ উদযাপন করেন। যা দ্বারা দেশপ্রেমের সুস্পষ্ট এবং গভীরতা প্রকাশ পায়। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন দেশপ্রেমিক সন্তান তার নিজের মাতৃভূমি কি বুকে ধারণ করে পরম আনন্দ লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. দুর্জয়ের মধ্যে কোন অনুভূতির প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর