উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ধারণাটি হলো দেশপ্রেম। দেশপ্রেমের সাথে জাতীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাতীয়তা বোধ থেকে দেশপ্রেমী সৃষ্টি হয় এবং জাতীয়তা বোধ ও দেশপ্রেম উভয়ই একপ্রকার মানসিক ধারণা ও অনুভূতি। দেশের মাটি ও মানুষকে একান্ত করে ভাবার অনুভূতি মানুষ জন্মলগ্ন থেকেই অনুভব করে, কেননা জন্মসূত্রেই মানুষের সাথে জন্মভূমির সংযোগ গড়ে ওঠে। দেশ প্রেম এ বলিয়ান - ব্যাক্তির কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু নেই। তাই দেশের জন্য জীবন দিতে ও নাগরিকরা পিছুপা হন না। দেশপ্রেমে গড়ে ওঠে ঐক্যবোধ, যা জাতীয়তা বোধের বহিঃপ্রকাশ ঘটায়। দেশপ্রেমের মাধ্যমেই নাগরিকদের মনে জাতীয়তাবোধ জন্মায়। জাতীয়তাবাদের বিকাশের জন্য নানা ধরনের উপাদান থাকা আবশ্যক। আবার, দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে এর বিভিন্ন উপাদানের সমন্বয়েই। যেমন - বাঙালির জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হলো ভাষা। আর বাংলা ভাষার জন্য বিপ্লবের মাধ্যমে সংঘটিত ভাষা আন্দোলন একাধারে জাতীয়তাবাদী আন্দোলন ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে এই উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক হিসেবে দেশপ্রেমকে নির্দেশ করা যায়। তাই বলা যায়, জাতীয়তাবাদী চেতনা থেকে দেশপ্রেমের সৃষ্টি এবং কখনো কখনো দেশ প্রেম থেকে জাতীয়তাবোধের উৎপত্তি ঘটে। সুতরাং দেশপ্রেম ও জাতীয়তা একই সূত্রে গাঁথা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর