উদ্দীপকের ড. শাকিলের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ড. শাকিলের বক্তব্যে জাতীয়তার ধর্মীয় ঐক্য উপাদানের বিষয়টি ফুটে উঠেছে । যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য। জাতীয়তার ধারণা সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য শক্তিশালী ভূমিকা রাখে। একই ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের মধ্যে সহজেই ঐক্যভাব জাগ্রত হয়। ধর্মীয় ঐক্যের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন অংশে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। উদ্দীপকে ড. শাকিল তার বক্তব্যে বলেন, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় জাতীয়তাবাদের একটি বিশেষ উপাদানকে ভিত্তি করে। মূলত ১৯৪৭ সালে অবিভক্ত ভারতের মুসলমানরা ধর্মীয় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করেছে। উদ্দীপকে ড. শাকিলের বক্তব্যে জাতীয়তার এই ধর্মীয় উপাদানের বিষয়টিই ফুটে উঠেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ড. শাকিলের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর