শেয়ারFacebookWhatsApp

ড. জাকিরের বক্তব্য বিশ্লেষণ করো।

উত্তর: “কোনো রাষ্ট্র সৃষ্টিতে ঐ একটি উপাদান তথা ধর্মীয় উপাদানই যথেষ্ট নয়” – ড. জাকিরের এ বক্তব্যটি যথার্থ । যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার ভিত্তিতেই রাষ্ট্র সৃষ্টি হয়। রাষ্ট্রদার্শনিকরা জাতীয়তার একাধিক উপাদানের কথা বলেছেন। ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য, ভাষা- সংস্কৃতিগত ঐক্য, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য, ভাবগত ঐক্য প্রভৃতি জাতীয়তার উপাদান হিসেবে ভূমিকা রাখে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে জাতীয়তার উপাদান হিসেবে ধর্মীয় ঐক্য ছিল প্রধান নিয়ামক। কেননা ইসলাম ধর্মীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। ধর্মীয় ঐক্যসূত্রে বিশ্বের বিভিন্ন অংশে জাতি রাষ্ট্র গড়ে উঠলেও একমাত্র ধর্মই উপাদান হিসেবে রাষ্ট্র সৃষ্টির জন্য যথেষ্ট নয় । উদাহরণস্বরূপ বলা যায়, চীন ও ভারত প্রভৃতি রাষ্ট্রের জনগণ বহু ধর্মে বিশ্বাসী হলেও, তারা এক জাতি। আবার একই ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও বিশ্বের খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলমানরা বহু জাতিতে বিভক্ত। ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় পাকিস্তান ভেঙে এর পূর্ব অংশ স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে । উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে, রাষ্ট্র সৃষ্টির উপাদান হিসেবে ধর্ম গুরুত্বপূর্ণ উপাদান হলেও তা একক উপাদান হিসেবে যথেষ্ট নয় ৷ রাষ্ট্র সৃষ্টিতে ধর্মীয় ঐক্যের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন, ভাষা-সংস্কৃতির ঐক্য এবং ভাবগত মেলবন্ধন থাকা জরুরি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ড. জাকিরের বক্তব্য বিশ্লেষণ করো।

উদ্দীপক

ড. শাকিল ও ড. জাকির রাষ্ট্রবিজ্ঞানের গবেষক। এক সেমিনারে বক্তব্যে ড. শাকিল বলেন, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় জাতীয়তাবাদের একটি বিশেষ উপাদানকে ভিত্তি করে। ড. শাকিলের বক্তব্যকে সমর্থন করে ড. জাকির বলেন, কোনো রাষ্ট্র সৃষ্টিতে ঐ একটি উপাদানই যথেষ্ট নয় । তাহলে পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে পড়ত না।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

“জাতীয়তা এক ধরনের মানসিক সত্তা এবং সজীব মানসিকতা”- উক্তিটি ফরাসি দার্শনিক রেনানের।

উত্তর

না, উগ্র জাতীয়তাবাদ জনগণ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। জাতীয়তাবাদ নামক মানসিক অনুভূতি যখন কোনো জাতির নিজেদের শ্রেষ্ঠত্বের দিকে ধাবিত হয় তখনই উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি হয়। উগ্র জাতীয়তাবাদ আদর্শভ্রষ্ট হয়, সংকীর্ণ স্বদেশিকতায় পরিণত হয় এবং বিকৃত রূপ লাভ করে । উগ্র জাতীয়তাবাদ সভ্যতার জন্য হুমকিস্বরূপ। নাৎসিবাদের প্রধান ভিত্তি ছিল উগ্র জাতীয়তাবাদ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমৃদ্ধ জার্মানির যোগদান এবং বিপর্যয় অনেকটা উগ্র জাতীয়তাবাদেরই ফসল ।

উত্তর

উদ্দীপকে ড. শাকিলের বক্তব্যে জাতীয়তার ধর্মীয় ঐক্য উপাদানের বিষয়টি ফুটে উঠেছে । যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে ধর্মীয় ঐক্য। জাতীয়তার ধারণা সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য শক্তিশালী ভূমিকা রাখে। একই ধর্মাবলম্বী ব্যক্তিবর্গের মধ্যে সহজেই ঐক্যভাব জাগ্রত হয়। ধর্মীয় ঐক্যের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন অংশে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। উদ্দীপকে ড. শাকিল তার বক্তব্যে বলেন, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় জাতীয়তাবাদের একটি বিশেষ উপাদানকে ভিত্তি করে। মূলত ১৯৪৭ সালে অবিভক্ত ভারতের মুসলমানরা ধর্মীয় ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি করেছে। উদ্দীপকে ড. শাকিলের বক্তব্যে জাতীয়তার এই ধর্মীয় উপাদানের বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

“কোনো রাষ্ট্র সৃষ্টিতে ঐ একটি উপাদান তথা ধর্মীয় উপাদানই যথেষ্ট নয়” – ড. জাকিরের এ বক্তব্যটি যথার্থ । যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার ভিত্তিতেই রাষ্ট্র সৃষ্টি হয়। রাষ্ট্রদার্শনিকরা জাতীয়তার একাধিক উপাদানের কথা বলেছেন। ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য, ভাষা- সংস্কৃতিগত ঐক্য, রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য, ভাবগত ঐক্য প্রভৃতি জাতীয়তার উপাদান হিসেবে ভূমিকা রাখে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে জাতীয়তার উপাদান হিসেবে ধর্মীয় ঐক্য ছিল প্রধান নিয়ামক। কেননা ইসলাম ধর্মীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। ধর্মীয় ঐক্যসূত্রে বিশ্বের বিভিন্ন অংশে জাতি রাষ্ট্র গড়ে উঠলেও একমাত্র ধর্মই উপাদান হিসেবে রাষ্ট্র সৃষ্টির জন্য যথেষ্ট নয় । উদাহরণস্বরূপ বলা যায়, চীন ও ভারত প্রভৃতি রাষ্ট্রের জনগণ বহু ধর্মে বিশ্বাসী হলেও, তারা এক জাতি। আবার একই ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও বিশ্বের খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলমানরা বহু জাতিতে বিভক্ত। ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় পাকিস্তান ভেঙে এর পূর্ব অংশ স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে । উপরের আলোচনা থেকে স্পষ্ট হয় যে, রাষ্ট্র সৃষ্টির উপাদান হিসেবে ধর্ম গুরুত্বপূর্ণ উপাদান হলেও তা একক উপাদান হিসেবে যথেষ্ট নয় ৷ রাষ্ট্র সৃষ্টিতে ধর্মীয় ঐক্যের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন, ভাষা-সংস্কৃতির ঐক্য এবং ভাবগত মেলবন্ধন থাকা জরুরি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।