জাতি গঠনে উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয় -মতামত দাও।
উত্তর: জাতির সৃষ্টির জন্য উদ্দীপকে উল্লেখিত উপাদান গুলো তথা ভাষা ও সংস্কৃতিগত ঐক্য যথেষ্ট নয়। স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরও বেশ কিছু উপাদান কার্যকারী ভূমিকা পালন করে থাকে। যখন কোন একটি জনসমাজে অধিকাংশ লোক একই বংশজাত বলে নিজেদের মনে করে তখন তাদের মধ্যে এক ধরনের প্রবল জাতীয় ঐক্যবদ্ধ সৃষ্টি হয় এবং তা তাদেরকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে জাতির সৃষ্টি তার সহায়তা করে। ভৌগলিক ঐক্য জাতীয়তাবাদের অন্যতম একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থানকারীরা সহজে জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে ভূমিকা রাখে। ধর্মীয় ঐক্য ও জাতির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এর ওপর ভিত্তি করে পৃথিবীতে বহু জাতি সৃষ্টি হয়েছে। এছাড়াও জাতির সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইতিহাস ও ঐতিহ্যগত ভিন্নতার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এ ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। জাতীয় সৃষ্টির জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়াও জাতি গঠনে আচার ও রীতিনীতি গত ঐক্য এবং সমস্যার্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলোই যথেষ্ট নয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতি গঠনে উদ্দীপকে উল্লেখিত উপাদানগুলোই যথেষ্ট নয় -মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর