“?” চিহ্নিত স্থানে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তার সাথে জাতির পার্থক্য লেখ।
উত্তর: '?' চিহ্নিত স্থানে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে সেটি হলো জাতীয়তা। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য রয়েছে। উদ্দীপকে ছক চিত্রের জনসমাজ ও রাজনৈতিক চেতনা সমষ্টিতে শ্রেষ্ঠ জাতীয়তাকে নির্দেশ করা হয়েছে। উভয় একই অর্থে ব্যবহৃত হয় বিধায় তেমন কোন পার্থক্য দেখা যায় না। তবে সূক্ষ্ম কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। আর জাতি হচ্ছে জাতীয়তার সর্বোচ্চ ও চূড়ান্ত পর্যায়ে। উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তার মূলত এক অভিন্ন। উভয় শব্দের উৎসগত অর্থ হলো একই বংশোদ্ভুত জনসমষ্টি। তথাপি, উভয়ের মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য রয়েছে। যেমন - জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, যেখানে জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনাসম্পন্ন। জাতীয়তা গঠনের জন্য কতকগুলো সাধারণ সূত্রের মিল থাকতে হয় ; যেমন-ভাষা, সাহিত্য, ইতিহাস প্রভৃতি । অন্যদিকে জাতি গঠনের জন্য প্রয়োজনী জাতীয়তাবোধ। জাতীয়তা জনসমাজ ও মানসিক চেতনা বা ঐক্য থেকে গড়ে ওঠে। আর জাতি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ, রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা মিলে গড়ে ওঠে। জাতি হচ্ছে একটি সুসংহত ও স্বাধীন জনসমষ্টি। সাংগঠনিকভাবে জাতি স্বাধীন ও সার্বভৌম। কিন্তু জাতীয়তার মধ্যে কোন সার্বভৌমত্ব নেই। কেননা জাতীয়তার ধারণায় উদ্বুদ্ধ জনসমষ্টি স্বাধীন হতে পারে, নাও হতে পারে। আর সার্বভৌমত্ব ছাড়া স্বাধীনতা অর্জন করা যায় না। জাতীয়তা এক ধরনের ঐক্যের অনুভূতি। জাতীয়তার রাজনৈতিক সংগঠন নেই। কিন্তু জাতি গঠনের রাজনৈতিক সংগঠন অপরিহার্য। জাতীয়তা খুব বেশি সুসংহত ও স্বাধীন নয়। কিন্তু জাতি খুব সুসংহত, স্বাধীন ও সার্বভৌম অথবা স্বাধীনতার সংগ্রামের লিপ্ত। জাতীয়তা হচ্ছে প্রাথমিক অবস্থা আর জাতি হচ্ছে এর পরিণত রূপ ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
“?” চিহ্নিত স্থানে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তার সাথে জাতির পার্থ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর