জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত দুটি উপাদান গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: জাতি গঠনে উদ্দীপকে উল্লেখিত দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষাগত ঐক্য এবং বংশগত ঐক্য। ভাষা ও সাহিত্য মনের ভাব আদান-প্রদানে অন্যতম মাধ্যম। একই ভাষাভাষী লোকদের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠে এবং তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয়। মূলত ভাষা দ্বারা সৃষ্ট সাহিত্যের মাধ্যমে জনসমষ্টির সার্বিক দিক ফুটে ওঠে। যখন কোন একটি সমাজের অন্তর্ভুক্ত সকল মানুষই একই ভাষায় কথা বলে তখন সাহিত্য তাদেরকে সমানভাবে অনুপ্রাণিত এবং আকৃষ্ট করে তোলে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। অপরদিকে, বংশগত ঐক্য জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বংশগত ঐক্য বজায় থাকলে সহজেই জাতীয়তাবোধ গড়ে ওঠে। একই বংশোদ্ভুত ব্যক্তিদের মধ্যে জাতীয়তাবাদ প্রবল হয়, এবং তাদের মধ্যে ঐক্য সুদৃঢ় ভিত্তি গড়ে ওঠে। সুতরাং উপরিয়ক্ত আলোচনায় প্রেক্ষিতে এই কথা বলা যায়, ভাষাগত ঐক্য এবং বংশগত ঐক্য জাতি গঠনের দুটি গুরুত্বপূর্ণ উপাদান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতি গঠনে উদ্দীপকে উল্লিখিত দুটি উপাদান গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর