তুমি কি মনে কর, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসনব্যবস্থা তথা গণতন্ত্র অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। গণতন্ত্র ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সুশাসন যেমন গণতন্ত্রের প্রাণ, তেমনি গণতন্ত্রও সুশাসনের প্রাণ। গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়। ফলে এতে শাসন কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং জনগণের ক্ষমতায়ন ঘটে। আর শাসনকাজে জনগণের অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপাদান। শাসনকাজে জনগণের অংশগ্রহণ জনকল্যাণ নিশ্চিত করে সুশাসনকে গতিশীল করে তোলে। গণতন্ত্র স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে। আর যে শাসনব্যবস্থায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতি যত কার্যকর হয় সেই শাসনব্যবস্থায় তত সুশাসন প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সরকার দায়িত্বশীল হয়। আর সরকার দায়িত্বশীল হলে সুশাসনের পথ সুগম হয়। গণতন্ত্রকে সফল করতে প্রয়োজন আইনের শাসন। আইনের শাসন ছাড়া রাষ্ট্রে স্বেচ্ছাচারিতা বিরাজ করে এবং সুশাসন প্রতিষ্ঠা ব্যাহত হয়। অর্থাৎ গণতন্ত্র ও সুশাসন উভয়ের সফলতার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা আবশ্যক। এছাড়াও পরমতসহিষ্ণুতা, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রভৃতি বিষয় যেমন গণতন্ত্রকে সফল করতে প্রয়োজন, তেমনি সুশাসন প্রতিষ্ঠার জন্যও প্রয়োজন। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, লক্ষ্য, বৈশিষ্ট্য, উপাদানগত দিক থেকে গণতন্ত্র ও সুশাসন পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একে অন্যের ওপর নির্ভরশীল
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যবস্থা সুশাসন প্রতিষ্…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর