জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাকে শ্রদ্ধাশীল করেছে- উদ্দীপকে বর্ণিত সর্বশেষ এই বক্তব্যটি যথার্থ।
জাতীয়তা ও দেশপ্রেম উভয়েই এক প্রকার মানসিক ধারণা ও অনুভূতি। জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের উন্মেষ ঘটে এবং তা ক্রমেই বিকশিত হতে থাকে। জাতীয়তাবোধ কোনো একটি জনসমষ্টিকে ভৌগোলিক নৈকট্য, ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম প্রভৃতি বিচারে অন্য কোনো জনসমষ্টি হতে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ হয়ে নিজ দেশ, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি মানুষের যে ভালোবাসা তাই মূলত দেশপ্রেম।
উদ্দীপকে কানাডায় বসবাসরত সাদিয়ার মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ ও টান রয়েছে। সাদিয়ার মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যে ভালোবাসা তা মূলত দেশপ্রেম। আর তার এই দেশপ্রেমের উৎস হলো জাতীয়তাবোধ। কেননা, জাতীয়তাবোধ থেকেই দেশপ্রেমের উৎপত্তি।উপরের আলোচনা থেকে একথাই প্রতীয়মান হয় যে, মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি সাদিয়ার যে শ্রদ্ধাবোধ তা হলো দেশপ্রেম। আর দেশপ্রেমের উৎস হলো জাতীয়তাবোধ। তাই বলা যায়, জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি সাদিয়াকে শ্রদ্ধাশীল করেছে।