শেয়ারFacebookWhatsApp

এক কক্ষবিশিষ্ট আইনসভা সম্পর্কে লেখ।

উত্তর: কোনো দেশের আইনসভা যখন কেবল একটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় আইনসভা প্রধানত কক্ষবিশিষ্ট হয়ে থাকে। এক কক্ষবিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের শাসনব্যবস্থা এককেন্দ্রিক এবং এর আইনসভাও এক কক্ষবিশিষ্ট।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

এক কক্ষবিশিষ্ট আইনসভা সম্পর্কে লেখ।

উদ্দীপক

সামিয়া অনেকদিন হলো কানাডা থাকে। মায়ের কথা সবসময় তার মনে পড়ে। মাতৃভূমির প্রতি মমত্ববোধ সে অনুভব করে। মাতৃভাষার প্রতি একটি আলাদা টান তার রয়েছে। জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাকে শ্রদ্ধাশীল করেছে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ Good Governance ।

উত্তর

কোনো দেশের আইনসভা যখন কেবল একটি কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এককেন্দ্রিক শাসনব্যবস্থায় আইনসভা প্রধানত কক্ষবিশিষ্ট হয়ে থাকে। এক কক্ষবিশিষ্ট আইনসভা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের শাসনব্যবস্থা এককেন্দ্রিক এবং এর আইনসভাও এক কক্ষবিশিষ্ট।

উত্তর

সাদিয়ার মাঝে আমার পঠিত দেশপ্রেম বিষয়টি বিদ্যমান। মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম নগারিকের একটি পবিত্র অনুভূতি। দেশের মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশ, ভাষা ও সংস্কৃতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করা- এ সবকিছু দেশপ্রেমের অংশ। অর্থাৎ দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম। উদ্দীপকের সাদিয়া কানাডা থাকলেও মায়ের কথা সবসময় তার মনে পড়ে। মাতৃভূমির প্রতি সে গভীর মমত্ববোধ অনুভব করে এবং মাতৃভাষার প্রতি তার আলাদা একটা টান রয়েছে। সাদিয়ার মধ্যে পরিলক্ষিত বিষয়গুলো মূলত দেশপ্রেমের বহিঃপ্রকাশ। কেননা মা, মাতৃভূমির ও মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা ও আবেগই দেশপ্রেম। তাই বলা যায়, সাদিয়ার মাঝে দেশপ্রেম বিদ্যমান রয়েছে।

উত্তর

জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তাকে শ্রদ্ধাশীল করেছে- উদ্দীপকে বর্ণিত সর্বশেষ এই বক্তব্যটি যথার্থ। জাতীয়তা ও দেশপ্রেম উভয়েই এক প্রকার মানসিক ধারণা ও অনুভূতি। জাতীয়তাবোধ থেকে দেশপ্রেমের উন্মেষ ঘটে এবং তা ক্রমেই বিকশিত হতে থাকে। জাতীয়তাবোধ কোনো একটি জনসমষ্টিকে ভৌগোলিক নৈকট্য, ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম প্রভৃতি বিচারে অন্য কোনো জনসমষ্টি হতে আলাদা করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জাতীয়তাবোধে ঐক্যবদ্ধ হয়ে নিজ দেশ, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি মানুষের যে ভালোবাসা তাই মূলত দেশপ্রেম। উদ্দীপকে কানাডায় বসবাসরত সাদিয়ার মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ ও টান রয়েছে। সাদিয়ার মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি যে ভালোবাসা তা মূলত দেশপ্রেম। আর তার এই দেশপ্রেমের উৎস হলো জাতীয়তাবোধ। কেননা, জাতীয়তাবোধ থেকেই দেশপ্রেমের উৎপত্তি।উপরের আলোচনা থেকে একথাই প্রতীয়মান হয় যে, মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি সাদিয়ার যে শ্রদ্ধাবোধ তা হলো দেশপ্রেম। আর দেশপ্রেমের উৎস হলো জাতীয়তাবোধ। তাই বলা যায়, জাতীয়তাবোধ মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি সাদিয়াকে শ্রদ্ধাশীল করেছে।
HSCCivics 1st Paperমুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।