উদ্দীপকে'?' চিহ্নিত বিষয়টি হলো 'জাতীয়তা'।
উদ্দীপকে '?' চিহ্নিত বিষয়টি দ্বারা জাতীয়তাকেই নির্দেশ করে। কারণ,। কোনো ঐক্যবদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে।
জাতীয়তা এক ধরনের মানসিক চেতনা ও ধারণা। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের ঐক্যবোধে আবন্ধ। কোনো জনসমষ্টি যখন একই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে এবং নিজেদের মধ্যে ধর্মগত, কৃষ্টিগত, ঐতিহ্যগত ঐক্যভাব প্রতিষ্ঠা করে তখন তাদের মধ্যে এক ধরণের একাত্মবোধের জন্ম যায়। এই একাত্মবোধের রাজনৈতিক রূপই হলো জাতীয়তা। এজন্য জাতীয়তাকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলে। জাতীয়তা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। জাতীয়তার রাজনৈতিক চেতনা থাকলেও কোনো রাজনৈতিক সংগঠন থাকে না। জাতীয়তাকে জাতি গঠনের প্রাথমিক অবস্থা বলা হয়।