শেয়ারFacebookWhatsApp

দেশপ্রেম বলতে কী বোঝায়?

উত্তর: দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দেশপ্রেম বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনসমাজ + রাজনৈতিক চেতনা = ? জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ জাতি রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা = জাতী

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

১৯ শতকের শেষাংশ এবং ২০ শতক জাতীয়তাবাদের স্বর্ণযুগ।

উত্তর

দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।

উত্তর

উদ্দীপকে'?' চিহ্নিত বিষয়টি হলো 'জাতীয়তা'। উদ্দীপকে '?' চিহ্নিত বিষয়টি দ্বারা জাতীয়তাকেই নির্দেশ করে। কারণ,। কোনো ঐক্যবদ্ধ জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। জাতীয়তা এক ধরনের মানসিক চেতনা ও ধারণা। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই ভাষা, সাহিত্য, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যের ঐক্যবোধে আবন্ধ। কোনো জনসমষ্টি যখন একই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে এবং নিজেদের মধ্যে ধর্মগত, কৃষ্টিগত, ঐতিহ্যগত ঐক্যভাব প্রতিষ্ঠা করে তখন তাদের মধ্যে এক ধরণের একাত্মবোধের জন্ম যায়। এই একাত্মবোধের রাজনৈতিক রূপই হলো জাতীয়তা। এজন্য জাতীয়তাকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলে। জাতীয়তা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। জাতীয়তার রাজনৈতিক চেতনা থাকলেও কোনো রাজনৈতিক সংগঠন থাকে না। জাতীয়তাকে জাতি গঠনের প্রাথমিক অবস্থা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উক্ত বিষয় অর্থাৎ জাতীয়তার বেশকিছু উপাদান রয়েছে। যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবন্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার ভিত্তিতেই রাষ্ট্র সৃষ্টি হয়। জাতীয়তার অন্যতম একটি উপাদান হলো ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। একই ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে একটি জনসমাজের মধ্যে একাত্মবোধ গড়ে ওঠে। ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য বিভিন্ন বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে একাত্মতার ভাব জাগ্রত করে। জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভৌগোলিক সীমানায় বসবাসের কারণে ভাবের আদান-প্রদানের মাধ্যমে জনসমষ্টির মধ্যে ঐক্যবোধের জন্ম হয়। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। বংশগত ঐক্য বা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে। জাতীয়তার অপর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধর্মীয় ঐক্য। একই ধর্মের অনুসারীদের মধ্যে বিশ্বাস ও ধর্মীয় বিধিবিধান পালনের মাধ্যমে ঐক্যবোধ জাগ্রত হয়। ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতীয়তার উপাদান। অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য জনগণকে ঘনিষ্ঠ ঐক্যসূত্রে আবদ্ধ করে জাতীয়তা গঠনে ভূমিকা পালন করে। এছাড়াও কোনো জনসমাজের মধ্যে একই ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভাবগত মেলবন্ধন তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জাতীয়তা সৃষ্টির জন্য যে সকল উপাদানের উপস্থিতি থাকতে হবে তা নয়। তবে ভাবগত ঐক্য একান্ত অপরিহার্য।
HSCCivics 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।