উদ্দীপকে বর্ণিত '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিষয়টি নির্দেশিত হয়েছে।
গণতন্ত্র বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। গণতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্রে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে তা সংবিধানে লিপিবদ্ধ থাকে, যা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আইনের শাসন। আইনের শাসন হলো- আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। । বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিচার বিভাগের স্বাধীনতা হলো অন্যান্য বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করা। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রীয় প্রশাসনের জবাবদিহিতা গণতন্ত্রের আরও দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
উদ্দীপকে বহুদলীয় ব্যবস্থা, মৌলিক অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতার কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু এগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্য, সেহেতু বলা যায়, উদ্দীপকে বর্ণিত '?' চিহ্নিত স্থানে গণতন্ত্র বিষয়টিই নির্দেশিত হয়েছে।