শেয়ারFacebookWhatsApp

জাতীয়তা বলতে কী বোঝায়?

উত্তর: জাতীয়তা একটি মানসিক ধারণা ও চেতনা যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ হতে পৃথক করে তোলে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবোধ তাদেরকে অন্য জনসমষ্টি হতে পৃথক ভাবতে শেখায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতীয়তা বলতে কী বোঝায়?

উদ্দীপক

১৯৫২ সালের, রাষ্ট্রভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আর এই আন্দোলনের ঐক্যবন্ধ চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

জন্মভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

জাতীয়তা একটি মানসিক ধারণা ও চেতনা যা কোনো একটি জনসমাজকে অন্য জনসমাজ হতে পৃথক করে তোলে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের বন্ধন দ্বারা ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবোধ তাদেরকে অন্য জনসমষ্টি হতে পৃথক ভাবতে শেখায়।

উত্তর

উদ্দীপকে জাতীয়তার ভাষা ও সাংস্কৃতিক ঐক্য উপাদানটি লক্ষ করা যায়। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন। কোনো জনসমষ্টির সকল মানুষের ভাষা যদি একই হয় এবং তাদের সাহিত্যও যদি এক হয় তাহলে স্বভাবতই তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য অনুভব করে এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এছাড়া একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। আচরণ ও রীতিনীতিগত এ ঐক্য জনসমষ্টিকে' ঐক্যের বন্ধনে আবন্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। উদ্দীপকে এ বিষয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে আন্দোলনের সূত্রপাত হয়, তাকে কেন্দ্র করে পূর্ববাংলার জনগণ দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেয়। উক্ত আন্দোলনটি ছিল 'ভাষা আন্দোলন', যা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব মানুষের কাছে স্পষ্ট করার মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল। ভাষাকেন্দ্রিক এ জাতীয়তাবোধের ওপর ভিত্তি করেই ছয় দফা কর্মসূচি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন প্রভৃতি পরিচালিত হয়। অবশেষে উদ্দীপকে দেখা যায়, রাকিব তার শিক্ষককে প্রশ্ন করে আইন স্বাধীনতা রক্ষা করে কি না। উত্তরে তার শ্রেণি শিক্ষক বলেন, স্বাধীনতার জন্য আইন তৈরি হয়েছে এবং স্বাধীনতাই আইন তৈরি করতে সাহায্য করে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, তার এ বক্তব্য আইন ও স্বাধীনতার সুসম্পর্ককে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে জাতি গঠনে 'ভাষা' নামক উপাদানটি আলোচিত হয়েছে। এছাড়াও জাতি গঠনে আরও অনেক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে বর্ণিত উপাদান ছাড়া জাতি গঠনে আরও যেসব উল্লেখযোগ্য উপাদান রয়েছে সেগুলো বর্ণনা করা হলো- ভৌগোলিক ঐক্য: জাতি গঠনের ক্ষেত্রে ভৌগোলিক উপাদান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কেননা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারীরা খুব সহজেই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে। বংশগত ঐক্য: জাতি গঠনের একটি অন্যতম উপাদান হলো বংশগত ঐক্য। যদি একটি জনসমাজের অধিকাংশ লোক একই বংশগত বলে নিজেদের মনে করে তবে তাদের মধ্যে এক প্রবল জাতীয় ঐক্যবোধ সৃষ্টি হয়, যা তাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। ধর্মীয় ঐক্য: ধর্মীয় ঐক্য জাতি গঠনের উপাদান হলেও তা আবশ্যক নয়। কেননা ধর্মীয় ঐক্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের এক করে একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারেনি। তবে ধর্মীয় ঐক্য জাতি গঠনের উপাদান হিসেবে ইসরাইল রাষ্ট্রে ভূমিকা রাখছে। ইতিহাস ও ঐতিহ্য: ইতিহাস ও ঐতিহ্যও জাতি গঠনের অন্যতম উপাদান হিসেবে পরিচিত। কেননা কোনো অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী জনসাধারণের মধ্যে তাদের ইতিহাস ঐতিহ্য এক ঐক্যবোধ সৃষ্টি করে দেয়, যা জাতি গঠনের জন্য সহায়ক উপাদান হিসেবে কাজ করে। সর্বোপরি বলা যায়, উদ্দীপকে বর্ণিত উপাদান ছাড়াও জাতি গঠনে উপরিউক্ত উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCCivics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।