শেয়ারFacebookWhatsApp

দেশপ্রেম কী?

উত্তর: দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দেশপ্রেম কী?

উদ্দীপক

উৎপত্তিগত দিক থেকে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা নিকোলো ম্যাকিয়াভেলি।

উত্তর

দেশের প্রতি মমত্ববোধ, অকৃত্রিম ভালোবাসা, আবেগ ও অনুভূতিকেই দেশপ্রেম বলা হয়। দেশের মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং মাটি, সম্পদ, পরিবেশ ও প্রতিবেশের সাথে একাত্মতা প্রকাশ করা এসব কিছুই দেশপ্রেমের অংশ। দেশ ঠিক মায়ের মতোই। জন্মভূমির থেকে বড় কিছু নেই। নিজের দেশের জন্য একজন নাগরিক তাই প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। নিজের দেশের প্রতি ভালোবাসার এই আবেগ ও অনুভূতিকেই বলে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম বা দেশপ্রেম। দেশের মাটি ও মানুষকে আপন করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে বেশকিছু পার্থক্য পরিলক্ষিত হয় । উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা 'এক বিষয় মনে হলেও বর্তমানকালে পাথর্ক্য সূচিত হয়েছে। জাতীয়তা বলতে একই বংশ, ভাষা, সাহিত্য, রীতি-নীতি, আশা-আকাঙ্ক্ষা ইত্যাদির বন্ধনে আবদ্ধ জনসমষ্টিকে বোঝায় যারা নিজেদেরকে 'অন্যান্য জনসমষ্টি থেকে পৃথক মনে করে। উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৫২ সালে সৃষ্ট জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বাঙালিরা যখন 'বাংলাদেশ' নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে তখনই জাতিতে পরিণত হয়। জাতীয়তার জন্য কোনো রাজনৈতিক সংগঠনের প্রয়োজন না হলেও জাতি গঠনের জন্য তা আবশ্যক। জাতি একটি সক্রিয় ধারণা, এটি রাজনৈতিক ক্রিয়াকর্মের ফল। অপরদিকে জাতীয়তা মূলত মানসিক অনুভূতি। যা স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয়। ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম প্রভৃতির ঐক্যের ফসল হলো জাতীয়তা পক্ষান্তরে জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। জাতি হচ্ছে রাজনৈতিকভাবে সুসংগঠিত জনসমষ্টি। আর জাতীয়তা গঠনে ভাবগত উপাদানই প্রধান। জাতীয়তা অধিকতর কম স্থায়ী। তার স্থায়িত্বের জন্য জাতি গঠন প্রয়োজন । কিন্তু জাতি অধিকতর স্থায়ী একটি জনসমষ্টি । জাতি গঠিত হলে জাতীয়তা ব্যতীত টিকে থাকতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত উপাদান অর্থাৎ ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদান ছাড়াও জাতি ও জাতীয়তা গঠনের আরও অনেক উপাদান রয়েছে । যেসব উপাদান কোনো জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোই জাতি ও জাতীয়তার উপাদান। জাতীয়তা ও জাতি গঠনের উল্লেখযোগ্য উপাদান হলো ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য। একই ভাষার মাধ্যমে একটি জনসমাজের মধ্যে একাত্মবোধ গড়ে উঠে। এটি ছাড়াও জাতি ও জাতীয়তার আরও যেসব উপাদান রয়েছে তা নিম্নরূপ- জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভৌগোলিক সীমানায় বসবাসের কারণে ভাবের আদান-প্রদানের মাধ্যমে জনসমষ্টির মধ্যে ঐক্যবোধের জন্ম হয়। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। বংশগত ঐক্য বা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে। জাতীয়তার অপর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধর্মীয় ঐক্য। একই ধর্মের অনুসারীদের মধ্যে বিশ্বাস ও ধর্মীয় বিধিবিধান পালনের মাধ্যমে ঐক্যবোধ জাগ্রত হয়। T ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতীয়তার উপাদান। অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য জনগণকে ঘনিষ্ঠ ঐক্যসূত্রে আবদ্ধ করে জাতীয়তা গঠনে ভূমিকা পালন করে। এছাড়াও কোনো জনসমাজের মধ্যে একই ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভাবগত মেলবন্ধন তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জাতি ও জাতীয়তা গঠনের জন্য যে সবগুলো উপাদানের উপস্থিতি থাকতেই হবে এমন নয়। তবে ভাবগত ঐক্য একান্ত আবশ্যক।
HSCCivics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।