উদ্দীপক্ষে প্রশ্ন চিহ্নিত '?' স্থানে আমার পঠিত বইয়ের জাতীয়তাকে ইঙ্গিত করে। জাতীয়তা হলো অধ্যাত্নচেতনা ও মানসিক ধারণা, যা কোন জনসমষ্টিকে অন্য জনসমষ্টি থেকে পৃথক করে এবং নিজেদের মধ্যে ঐক্যবোধ তৈরি করে। জনগণের মানসিকতা হতে এটি উৎসারিত। তাই একই ভৌগলিক অবস্থান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বংশ, আদর্শ ও রীতিনীতি দ্বারা ঐক্যবদ্ধ জনসমষ্টি জাতীয়তাবাদের পরিচয় দেয়। জাতীয়তা থেকে জাতিতে পরিণত হওয়া মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভ করা এবং পৃথিবীর বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করা। উদ্দীপকে একই বংশোদ্ভূত, ভাষা,সাহিত্য, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থার একটি ঐক্যবদ্ধ জনসমষ্টি কে নির্দেশ করে, যা আমার পঠিত বইয়ের জাতীয়তাকে সুস্পষ্ট করেছে। সুতরাং বলা যায়, প্রশ্ন চিহ্নিত স্থানে জাতীয়তাকে উপস্থাপন করা হয়েছে।