শেয়ারFacebookWhatsApp

দেশপ্রেম কী?

উত্তর: দেশ প্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি তোমার মত বোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দেশপ্রেম কী?

উদ্দীপক

'ক' এলাকায় বসবাসকারী জণগণ ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ। তারা রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত। গত দুই বছর ধরে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। অন্যদিকে 'খ' এলাকার জনগণ দীর্ঘদিন এক স্থানে বাস করছে। তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি বিষয়ে ঐক্য থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়।

Mymensingh · 2023

উত্তর

দেশ প্রেম হচ্ছে দেশের উন্নয়নে, দেশ রক্ষায় এবং দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকার সদিচ্ছা। এক কথায় মাতৃভূমির প্রতি তোমার মত বোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ। গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রে বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব।তাই রাষ্ট্রে জনগণের স্বাধীনতা রক্ষার জন্য নিরপেক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তার ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তা হচ্ছে এমন একটি মানসিক ধারণা এবং মনন ও চিন্তার এমন এক অবস্থা, যা কোন জনসমষ্টির মধ্যে ঐক্যবোধ গড়ে তোলে এবং অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, অভিন্ন রাজনৈতিক বা অর্থনৈতিক চাহিদাসূত্রে আবদ্ধ হয়ে জাতীয়তা সৃষ্টি হয়ে থাকে। মূলত এসবের ভিত্তিতে জনসমষ্টির মাঝে একাত্মতা সৃষ্টি হয়, যা জাতীয়তাবাদ নামে পরিচিত। জাতীয়তাবাদের কোন রাজনৈতিক সংগঠন উপস্থিত থাকতেও পারে এবং নাও থাকতে পারে। তবে অসংখ্য চেতনাবোধের সমন্বয়ে গড়ে ওঠা জাতীয়তাবাদ সুসংহত হয়ে জাতিগঠনের প্রচেষ্টায় লিপ্ত হতে পারে। উদ্দীপকে 'ক' এলাকায় বসবাসকারী জনগণ ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত। তারা বিগত দুই বছর স্বাধীনতার জন্য সংগ্রামেরও লিপ্ত। এখানে স্পষ্ট যে, ভাষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ মানসিকতা ও আচরণের মাধ্যমে গড়ে ওঠা অভিন্ন জাতীয়তাবোধে উৎসারিত একটি অঞ্চল স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হয়েছে।অতএব উদ্দীপকের 'ক' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ফুটে ওঠা দিকটি হল জাতীয়তা।

উত্তর

উদ্দীপকের 'ক' এবং 'খ' এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা ও জাতীয়তাবাদের ধারণা প্রতিফলিত হয়েছে। জাতীয়তা হলো একটি মানসিক বিষয়। এটি জনগণের মানসিকতা থেকে উৎসারিত হয়।এটি একটি মানসিক ধারণা, মনন ও চিন্তার অবস্থা যা কোন জনসমষ্টিকে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হিসেবে গড়ে তোলে এবং অন্যান্য জনসমষ্টি থেকে আলাদা করে। একই ভাষা, সাহিত্য, ভৌগলিক সান্নিধ্য প্রভৃতি সূত্রে আবদ্ধ হয়ে জাতীয়তা সৃষ্টি হয়ে থাকে। এসবের ভিত্তিতে জনসমষ্টির মাঝে একাত্মতা সৃষ্টি হয় বা জাতীয়তাবাদ নামে পরিচিত। আধুনিককালে জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক আদর্শ। যা একটি ভাবগত ধারণা। সমমনোভাবাপন্ন জন সমষ্টির মধ্যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এর সাথে দেশ প্রেমের ভাবধারা যুক্ত হয়ে রাজনৈতিক আদর্শ হিসেবে গড়ে ওঠে এবং পরিশেষে তা জাতীয়তাবাদের জন্ম দেয়। উদ্দীপকে 'ক' এলাকায় বসবাসকারী জনগণ ভাষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে ঐক্যবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবেও সচেতন ও সংগঠিত। অর্থাৎ তাদের মধ্যে জাতীয়তাবাদ পরিপূর্ণরূপে বিদ্যমান। কিন্তু 'খ' এলাকার জনগণের মধ্যে বিভিন্ন উপাদানের সমন্বয় থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়। অর্থাৎ তাদের মধ্যে পরিপূর্ণ মাত্রায় জাতীয়তাবাদ নেই। সুতরাং সুস্পষ্ট ভাবে বলা যায়, 'ক' এবং 'খ' এলাকার মধ্যে জাতীয়তাবাদ - এর পার্থক্য বিদ্যমান।
HSCCivics 1st PaperMymensingh 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।