শেয়ারFacebookWhatsApp

জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

উত্তর: জাতি রাষ্ট্রের প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা হলেন ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি (Niccolo Machiavelli)।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

উদ্দীপক

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্র ভাষা কী হবে তা নিয়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন সমগ্র বাঙালি জাতিতে একতাবদ্ধ করেছিল। সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরও অনেকে শাহাদত বরণ করেন। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

জাতি রাষ্ট্রের প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা হলেন ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি (Niccolo Machiavelli)।

উত্তর

ফরাসি দার্শনিক রেনান (Renan) জাতীয়তা সম্পর্কে বলেন, "জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা।" জাতীয়তা সম্পর্কে অধ্যাপক রেঁনানের উক্তিতে মানসিক বা ভাবগত ঐক্যের বিষয়টি প্রতিফলিত হয়েছে। জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো মানসিক বা ভাবগত ঐক্য। জাতীয়তার অন্যান্য উপাদানগুলো বিদ্যমন থাকলেও ভাবগত ঐক্যব্যতীত জাতি গঠন সম্ভব নয়। কেননা জাতীয় ঐক মূলত ভাবগত।

উত্তর

উদ্দীপকে জাতীয়তার ভাষা ও সাংস্কৃতিক ঐক্য উপাদানটি লক্ষ করা যায়। ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন। কোনো জনসমষ্টির সকল মানুষের ভাষা যদি একই হয় এবং তাদের সাহিত্যও যদি এক হয় তাহলে স্বভাবতই তারা নিজেদের মধ্যে দৃঢ় ঐক্য অনুভব করে এবং তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। এছাড়া একই জনসমষ্টির মধ্যে একই ধরনের আচরণ ও রীতিনীতি গড়ে উঠলে তারা নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে স্বতন্ত্র মনে করে। আচরণ ও রীতিনীতিগত এ ঐক্য জনসমষ্টিকে। ঐক্যের বন্ধনে আবদ্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। উদ্দীপকে এ বিষয়েরই বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে আন্দোলনের সূত্রপাত হয়, তাকে কেন্দ্র করে পূর্ববাংলার জনগণ দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেয়। উক্ত আন্দোলনটি ছিল 'ভাষা আন্দোলন', যা বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সম্পর্ক এবং গুরুত্ব মানুষের কাছে স্পষ্ট করার মাধ্যমে বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল। ভাষাকেন্দ্রিক এ জাতীয়তাবোধের ওপর ভিত্তি করেই ছয় দফা কর্মসূচি, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন প্রভৃতি পরিচালিত হয়। অবশেষে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন ঘরে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে জাতীয়তার 'ভাষা ও সাংস্কৃতিক ঐক্য' উপাদানকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জাতীয়তার উপাদান অর্থাৎ ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক উপাদান ছাড়াও আরও অনেক উপাদান রয়েছে। যেসব উপাদান কোনো একটি জনসমাজকে ঐক্যবদ্ধ ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সেগুলোকে জাতীয়তার উপাদান বলা হয়। জাতীয়তার ভিত্তিতেই রাষ্ট্র সৃষ্টি হয়। জাতীয়তার অন্যতম একটি উপাদান হলো ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য, যা উদ্দীপকে বর্ণিত হয়েছে। তবে এ উপাদানটি ছাড়াও জাতীয়তার আরও যেসব উপাদান রয়েছে তা নিম্নরূপ- জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভৌগোলিক ঐক্য। একই ভৌগোলিক সীমানায় বসবাসের কারণে ভাবের আদান-প্রদানের মাধ্যমে জনসমষ্টির মধ্যে ঐক্যবোধের জন্ম হয়। বংশগত ঐক্যও জাতীয়তা গঠনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। বংশগত ঐক্য বা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্যভাব গড়ে তোলে। জাতীয়তার অপর একটি উল্লেখযোগ্য উপাদান হলো ধর্মীয় ঐক্য। একই ধর্মের অনুসারীদের মধ্যে বিশ্বাস ও ধর্মীয় বিধিবিধান পালনের মাধ্যমে ঐক্যবোধ জাগ্রত হয়। ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্যও জাতীয়তার উপাদান। অভিন্ন ইতিহাস ও ঐতিহ্য জনগণকে ঘনিষ্ঠ ঐক্যসূত্রে আবদ্ধ করে জাতীয়তা গঠনে ভূমিকা পালন করে। এছাড়াও কোনো জনসমাজের মধ্যে একই ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষা, ভাবগত মেলবন্ধন তাদের মধ্যে জাতীয়তার ভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জাতীয়তা সৃষ্টির জন্য যে সকল উপাদানের উপস্থিতি থাকতে হবে তা নয়। তবে ভাবগত ঐক্য একান্ত অপরিহার্য।
HSCCivics 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।