উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রমে পাঠ্যপুস্তক দেশপ্রেম ধারণা প্রতিফলন ঘটছে। নিজের দেশের প্রতি ভালোবাসা, আবেগ অনুভূতিকে দেশাত্মবোধ, স্বদেশপ্রেম ও দেশপ্রেম বলে। এটি হলো জন্মভূমির জন্য মানুষের অন্যরকম অনুরাগময় ভাবাবেগ, যা দেশের মাটি ও মানুষের প্রতি বিরাজ করে। দেশপ্রেমের ধারণা অনেক প্রাচীন, ইংরেজি Patriotism শব্দের বাংলা প্রতিশব্দ হলো দেশ প্রেম। উৎসগত অর্থে শব্দটি সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা হলো- দেশকে প্রবলভাবে সমর্থন করা এবং দেশকে রক্ষা করতে শত্রু বা অনিষ্ঠ কালের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত থাকা। বর্তমানে দেশের প্রচলিত আইন কানুন মেনে চলা, দেশীয় পণ্যের প্রধান্য দেওয়া, জাতীয় সম্পদের সুরক্ষা ও অপচয়রোধ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা ইত্যাদি দেশপ্রেমের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব 'ক' তার প্রতিটি কাজকর্মে দেশের কথা আগে ভাবেন এবং তিনি তার ব্যক্তিজীবনে দেশের প্রতি ক্ষতি হয় এমন কোন কাজ করেননি। তিনি দেশের প্রয়োজনে সবসময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন। আর এই ভাবাবেগটি দেশপ্রেমকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' ব্যক্তির কার্যক্রমের দেশপ্রেমের ধারণা প্রতিফলন ঘটেছে।