প্রজাতন্ত্র বলতে কী বোঝায়?
উত্তর: প্রজাতন্ত্র হলো এমন একটি সরকারব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে জনগণ বা জনগণের একাংশ। অর্থাৎ যে শাসনব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন, তাকে প্রজাতন্ত্র বলে। যেমন- বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। প্রজাতন্ত্রে রাজা বা রানীর কোনো পদ থাকে না। প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলো সাধারণত সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে। তবে অনেক উপ-রাষ্ট্রীয় অঞ্চলও (যেখানে প্রজাতান্ত্রিক ধাঁচের সরকারব্যবস্থা প্রবর্তিত) প্রজাতন্ত্র নামে চিহ্নিত হয়ে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
প্রজাতন্ত্র বলতে কী বোঝায়?
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর