শেয়ারFacebookWhatsApp

মানবাধিকারের ৪টি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: মানবাধিকার হলো মানুষের জন্মগত অধিকার, যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য প্রযোজ্য। মানবাধিকারের উৎস হলো মানুষের জন্মগত মর্যাদা ও মানবতা। মানবাধিকারের পরিধি ব্যাপক ও সার্বজনীন। এটি বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। মানবাধিকার সহজাত এবং অবিচ্ছেদ্য, যা মানুষের জীবন থেকে আলাদা করা যায় না। মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এর প্রয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মানবাধিকারের ৪টি বৈশিষ্ট্য লেখ।

উদ্দীপক

বর্তমান বিশ্বে মানবাধিকার মূল আলোচিত একটি বিষয়। মানবাধিকারের সাথে মৌলিক অধিকার সম্পর্কিত। জাতিসংঘও মানবাধিকার নিয়ে অত্যন্ত সোচ্চার।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ-সুবিধা, যা একজন নাগরিক ভোগের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ হয়।

উত্তর

মানবাধিকার হলো মানুষের জন্মগত অধিকার, যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য প্রযোজ্য। মানবাধিকারের উৎস হলো মানুষের জন্মগত মর্যাদা ও মানবতা। মানবাধিকারের পরিধি ব্যাপক ও সার্বজনীন। এটি বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। মানবাধিকার সহজাত এবং অবিচ্ছেদ্য, যা মানুষের জীবন থেকে আলাদা করা যায় না। মানবাধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এর প্রয়োগের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি রয়েছে।

উত্তর

মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রকৃতিগত পার্থক্য খুবই কম। অনেক মৌলিক অধিকারই জাতিসংঘ ঘোষিত মানবাধিকারে স্থান পেয়েছে। তবুও উভয়ের মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যায়।মৌলিক অধিকারের উৎস হলো রাষ্ট্রের সংবিধান। অপরদিকে, মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ। মৌলিক অধিকারের রক্ষক হলো রাষ্ট্র এবং সংবিধান। অপরদিকে, মানবাধিকারের রক্ষক হলো জাতিসংঘ। মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ব্যাপক ও বিস্তৃত। মৌলিক পরিধি যেখানে নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ, সেখানে মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত। এক রাষ্ট্রের স্বীকৃত মৌলিক অধিকার অন্য রাষ্ট্র অপেক্ষা ভিন্নতর হতে পারে। কিন্তু জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্র একই ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তা রক্ষা করতে বাধ্য। মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার, কিন্তু মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। মৌলিক অধিকার বিকাশ লাভ করে রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে; কিন্তু মানবাধিকার বিকাশ লাভ করে আন্তর্জাতিক চেতনাবোধ থেকে। মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার অনেকটা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।

উত্তর

মানবাধিকার নিশ্চিতকরণের জন্য বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ।মানবাধিকার হলো মানুষের জন্মগত অধিকার, যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য প্রযোজ্য। মানবাধিকার রক্ষার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই নীতি প্রতিষ্ঠা করতে হবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগকে কোনো প্রকার রাজনৈতিক চাপ বা প্রভাব ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানবাধিকার রক্ষার জন্য বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং গণমাধ্যমে প্রচার চালিয়ে মানুষকে 'তাদের অধিকার সম্পর্কে জানাতে হবে। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সমাজে বৈষম্য দূর করতে হবে। দরিদ্রতা মানবাধিকারের একটি বড় বাধা। মানবাধিকার নিশ্চিত করতে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলোকে একসাথে কাজ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে, যাতে তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদারকি করতে পারে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।পরিশেষে বলা যায়, মানবাধিকার নিশ্চিতকরণের জন্য আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বাকস্বাধীনতা, শিক্ষা ও সচেতনতা, বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, শিশুদের অধিকার রক্ষা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, মানবাধিকার কমিশন এবং দুর্নীতি প্রতিরোধের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCCivics 1st Paperদিনাজপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।