শেয়ারFacebookWhatsApp

আইনের শাসন কীভাবে নাগরিক অধিকার সংরক্ষণ করে?

উত্তর: আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকরচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। এককথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনের শাসন কীভাবে নাগরিক অধিকার সংরক্ষণ করে?

উদ্দীপক

পৌরনীতি ও সুশাসন ক্লাসে জমশেদ স্যার অধিকারের শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের শাপলা ও গোলাপ নামে দুটি গ্রুপে বিভক্ত করেন এবং অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ লিখল, "প্রতিটি নাগরিককে জীবন রক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে এবং বিনা বিচারে সরকার কাউকে আটকে রাখতে পারবে না।"অন্যদিকে, গোলাপ গ্রুপ লিখল, "প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।"

Chittagong · 2025

উত্তর

'CIVISCIVIS^{\prime} ল্যাটিন ভাষার শব্দ।

উত্তর

আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকরচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। এককথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়।

উত্তর

উদ্দীপকে 'শাপলা গ্রুপ' আমার পঠিত সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।সামাজিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যা মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে। এই অধিকারগুলোর মধ্যে রয়েছে জীবনধারণ, মত প্রকাশ, চলাফেরা, ধর্ম পালন, শিক্ষা, চিকিৎসা, পরিবার গঠন ইত্যাদি। নাগরিকদের ন্যায়সঙ্গত ও নিরাপদ জীবন - নিশ্চিত করতে সামাজিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।উদ্দীপকে দেখা যায়, জমশেদ স্যার শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে অধিকার সম্পর্কে লিখতে বলেন। শাপলা গ্রুপ তাদের লেখায় উল্লেখ করে, "প্রতিটি নাগরিককে জীবনরক্ষার ও মত প্রকাশের অধিকার রাষ্ট্রকে দিতে হবে' এবং বিনা বিচারে সরকার কাউকে আটকাতে পারবে না।" তাদের এই বক্তব্য থেকে বোঝা যায়, তারা সামাজিক অধিকারের ওপর গুরুত্ব দিয়েছে। কারণ, জীবনরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা এমন অধিকার যা ব্যক্তি ও সমাজের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করে। কোনো নাগরিক যাতে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, মত প্রকাশে বাধা না পায় এবং বিচার ছাড়া যেন কেউ আটক না হয়, তা নিশ্চিত করা সামাজিক অধিকারের আওতায় পড়ে।সুতরাং বলা যায়, উদ্দীপকে 'শাপলা গ্রুপ' সামাজিক অধিকার সম্পর্কে লিখেছে।

উত্তর

'গোলাপ গ্রুপ', রাজনৈতিক অধিকার সম্পর্কে লিখেছে। "রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য"- আমি এ বক্তব্যের সাথে একমত।উদ্দীপকের গোলাপ গ্রুপ তাদের লেখায় বলেছে, “প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে সকল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার প্রদানের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে।" এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অধিকারের রূপ প্রকাশ পেয়েছে।রাজনৈতিক অধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে রয়েছে ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আবেদন করার অধিকার ইত্যাদি। এ অধিকারগুলো নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল করে তোলে।রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য -অপরিহার্য। কারণ, একজন নাগরিক যখন ভোট দেয়, তখন সে রাষ্ট্রের শাসক নির্বাচন করে এবং নিজের মতামত প্রকাশ করে। আবার যখন প্রার্থী হওয়ার সুযোগ পায়, তখন সে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিতে পারে। এভাবে রাজনৈতিক অধিকার মানুষের মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করে। একজন সচেতন নাগরিক শুধু ভোট দেয় না, বরং রাষ্ট্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে, সরকারের ভালো-মন্দ মূল্যায়ন করে এবং প্রয়োজন হলে প্রতিবাদ বা আবেদন জানায়। এর মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিতা রাড়ে এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। তাছাড়া, রাজনৈতিক অধিকারের চর্চা নাগরিককে অনেক সচেতন করে। ফলে সে জানতে পারে, রাষ্ট্র কেমনভাবে পরিচালিত হচ্ছে, কাদের দ্বারা পরিচালিত হচ্ছে-এবং তা কতটা জনকল্যাণমূলক। এই সচেতনতা সমাজে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ করে তোলে।অতএব বলা যায়, রাজনৈতিক অধিকার নাগরিকের রাজনৈতিক 'সচেতনতা বৃদ্ধির জন্য অপরিহার্য এবং এর মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।
HSCCivics 1st PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।