শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র গৃহীত হয়। যেখানে বলা হয়েছে যে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।"

Jessore · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

উত্তর

ইঙ্গিতকৃত সনদটি হলো মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এটি নানারকম বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত।মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। এটি এমন একটি ঐতিহাসিক দলিল, যা বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত। এ ঘোষণাপত্রে নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।উদ্দীপকে বলা হয়েছে, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে।" এখানে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের কথা বলা হয়েছে যা, মানবাধিকারের মূল দর্শনের প্রতিফলন। এই ঘোষণাপত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-সব মানুষ জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম বা মত নির্বিশেষে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মায়। এ দলিলে মতপ্রকাশ, ধর্মচর্চা, শিক্ষা, নিরাপ্তা, কাজের অধিকারসহ জীবনের সকল গুরুত্বপূর্ণ দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কোনো বাধ্যবাধক দলিল না হলেও বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় এটি একটি নৈতিক ও আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। প্রতিটি রাষ্ট্র ও ব্যক্তি যেন অন্যের অধিকার সম্মান করে এবং নিজেদের অধিকার রক্ষায় সচেতন-থাকে-এই ঘোষণাপত্র সেই বার্তাই দেয়।তাই বলা যায়, শিক্ষা উপযোগী এই দলিল বিশ্বমানবতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র সনদের গুরুত্ব অত্যধিক।জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলিল, যা ১৯৪৮ সালে গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মানুষের মৌলিক অধিকার, মর্যাদা, স্বাধীনতা ও সাম্যের নিশ্চয়তার কথা বলা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঘোষণাপত্র সরকার, প্রশাসন ও নাগরিকদের জন্য একটি আদর্শিক ভিত্তি ও নৈতিক দিকনির্দেশনা প্রদান করে।উদ্দীপকে বর্ণিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণাপত্রের বক্তব্য, "অধিকারের প্রশ্নে মানুষ স্বাধীন ও সমান হয়ে জন্মগ্রহণ করে এবং সবসময় সেভাবেই থাকতে চায়।" ঘোষণাটি সুশাসনের ভিত্তি স্থাপনে এক মাইলফলক। কারণ এটি বিশ্বের প্রতিটি মানুষের স্বাধীনতা, মর্যাদা ও সমতার স্বীকৃতি দেয়। এই নীতিমালার ভিত্তিতে রাষ্ট্রগুলো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণে বাধ্য হয়। যেমন-জীবনের অধিকার, শিক্ষার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার ইত্যাদি। এসব অধিকার নিশ্চিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়, প্রশাসনিক স্বচ্ছতা বাড়ে এবং বৈষম্য হ্রাস পায়। ফলে সুশাসনের পথে, অগ্রগতি ঘটে। এ ঘোষণাপত্র রাষ্ট্রগুলোকে মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে, যা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক। ব্যক্তির অধিকার রক্ষার মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে, যা সুশাসনের অপরিহার্য উপাদান। অতএব, জাতিসংঘ ঘোষিত এই সনদ সুশাসনের ভিত্তি নির্মাণে এক অনস্বীকার্য দলিল।
HSCCivics 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।