শেয়ারFacebookWhatsApp

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

উত্তর: মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং' যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মৌলিক অধিকার বলতে কী বোঝায়?

Dinajpur · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

মৌলিক অধিকার হলো নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য সে সমস্ত অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং' যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কিংবা সংবিধান স্থগিত ও সংশোধন করা ব্যতীত কোনো সরকারই এ মৌলিক অধিকার খর্ব করতে পারে না। রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে এ মৌলিক অধিকার বিকাশ লাভ করে এবং রাষ্ট্রের সংবিধান হলো মৌলিক অধিকারের উৎস।

উত্তর

উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত '?' স্থানে আমার পাঠ্যবইয়ের পঠিত নাগরিকের কর্তব্য বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে নাগরিকের যেসব দ্বায়িত্ব পালন করতে হয় তাকে 'নাগরিক কর্তব্য' বলা হয়। নাগরিকগণ রাষ্ট্র থেকে অনেক সুযোগ-সুবিধা ভোগ করার জন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা ও আদেশ-নিষেধ মেনে চলা নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য। সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা সকল নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র পরিচালনা ও নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো সরকার কর্তৃক ধার্যকৃত কর নিয়মিতভাবে যথাসময়ে আদায় করা। আবার, সততার সাথে ভোটদান করা নাগরিকের নৈতিক কর্তব্য।উদ্দীপকে তিনটি বিষয় বলা হয়েছে। যথা- আইন মান্য করা, ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান করা। যা নাগরিকের কর্তব্যকে নির্দেশ করে।তাই পরিশেষে বলতে পারি, উদ্দীপকে প্রশ্নচিহ্নিত "?” স্থানে নাগরিকের কর্তব্যের বিষয়টি যথার্থ।

উত্তর

"অধিকার ও ছকে বর্ণিত প্রশ্নচিহ্নিত '?' বিষয়টি অর্থাৎ কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক” কথাটি যথার্থ এবং সঠিক।অধিকার ও কর্তব্যের ধারণা পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র ব্যক্তিকে আইনসংগত অধিকার প্রদানের মাধ্যমে তার সার্বিক বিকাশে সহায়তা করে। রাষ্ট্রের নিকট থেকে অধিকার পাওয়ার বিনিময়ে কিছু কর্তব্য পালন করতে হয়। এজন্য রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পিঠ। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি মনে করেন "কর্তব্য সম্পাদনের সাথে সম্পর্কহীন অধিকার দাবির কোনো অর্থ নেই।” অধিকার বলতে কর্তব্য এবং কর্তব্য বলতে অধিকারকে বোঝায়। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্য বোঝায় তেমনি একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য বোঝায়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্যে সমাজের কল্যাণ নিহিত। সমাজে বসবাসের জন্য মানুষ যেসব দাবি করে সেগুলো সমাজ কর্তৃক গৃহীত হয়ে অধিকার ও কর্তব্য হিসেবে বিবেচিত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নাগরিক জীবনে অধিকার ও কর্তব্যের ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার ব্যতীত নাগরিক জীবন যেমন কল্পনা করা যায় না, তেমনি কর্তব্য ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পতিত হবে।সুতরাং আমরা বলতে পারি, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক।
HSCCivics 1st PaperDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।