শেয়ারFacebookWhatsApp

তথ্য কী?

উত্তর: তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ও যথার্থ উপাত্ত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব শরাফত মনে করেন যে, 'ক' বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 'পরিবেশের বিপর্যয় সৃষ্টি করছে। তিনি এ প্রকল্প স্থাপন করার কঠোর 'সমালোচনা করেন এবং এ প্রকল্প বন্ধ করার জন্য জনমত তৈরি করেন। এ কারণে তিনি হয়রানির শিকার হন।দৃশ্যকল্প-২: জনাব মনজুর আহমেদ জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য ভোটকেন্দ্রে যান। কিন্তু ভোটকেন্দ্রে গোলযোগের কারণে তিনি ভোট দিতে পারলেন না। তিনি মনে করেন, একটি গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত হলেন। অন্যদিকে, জনাব আইরিন বেগম একটি খামারে সারাদিন কাজ করে পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পান।

Barisal · 2025

উত্তর

তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে প্রয়োজনীয় ও যথার্থ উপাত্ত।

উত্তর

অধিকার ভোগের জন্য যেসব কাজ সম্পাদন করতে হয় তাই কর্তব্য। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয়। অধিকার বলতে যেমন কতকগুলো শর্তকে বোঝায় তেমনি ঐ সমস্ত শর্ত সম্পাদনের দায়িত্বকেও বোঝায়। যেমন- ভোটদানের অধিকার বলতে ভোটাধিকার প্রয়োগের দায়িত্বকে বোঝায়, আবার শিক্ষালাভ করার অধিকার, আর সন্তানদের শিক্ষিত করা কর্তব্য। এ থেকে বোঝা যায়, অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র। এ প্রসঙ্গে কাল মার্কস বলেন, "কর্তব্য ছাঁড়া কোনো অধিকার নেই, অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই।” সুতরাং বলা যায়, অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত।

উত্তর

উদ্দীপকে জনাব শরাফত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কেননা রাজনৈতিক অধিকারের অন্যতম দুইটি ধরন হলো জনমত গঠন ও সরকারের সমালোচনা করার অধিকার।রাজনৈতিক অধিকার হলো সে সকল অধিকারের সমষ্টি, যেগুলোর মাধ্যমে সুনাগরিকগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ সরকারের সকল কাজের সমালোচনা করতে পারেন। সরকার নাগরিকের অধিকার বা স্বার্থবিরোধী কোনো কাজ করলে নাগরিকগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিক সরকারের সমালোচনা করার ও যেকোনো বিষয়ে প্রতিবাদ ও এর বিরুদ্ধে জনমত গঠনের অধিকার রাখেন। সরকার এক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি কিংবা হয়রানি করতে পারবে না।উদ্দীপকে একটি বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয় সৃষ্টি করলে জনাব শরাফত প্রকল্পটির কঠোর সমালোচনা করেন এবং এ প্রকল্প বন্ধ করার জন্য জনমত তৈরি করেন। এর ফলে তিনি সরকারের হয়রানির শিকার হন, যা তাকে তার রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত করে।

উত্তর

উদ্দীপকে জনাব মনজুর আহমদ এবং আইরিন বেগম আলাদা দুটি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনাব মনজুর আহমদ রাজনৈতিক অধিকার এবং আইরিন বেগম অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক ভোট দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণ করার ও প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থার সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের এই অধিকার ভোগের সুযোগ তৈরি করে- এটি নাগরিকের রাজনৈতিক অধিকার। অন্যদিকে, অর্থনৈতিক অধিকার হলো দৈনন্দিন অন্নসংস্থানের ব্যাপারে যুক্তিসংগত অর্থ খুঁজে পাওয়ার সুযোগ ও নিরাপত্তা। ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কর্মে নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সকল শ্রমিক ও কর্মী সমান সুযোগ-সুবিধা লাভ করবে। নারী-পুরুষ সমান বেতন পাওয়ার অধিকার অর্থনৈতিক অধিকারভুক্ত।উদ্দীপকে জনাব মনজুর আহমদ জাতীর নির্বাচনে ভোট দিতে পারেননি ফলে তিনি তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, জনাব আইরিন বেগম একই পরিমাণ সময় কাজ করে পুরুষের তুলনায় কম মজুরি পান, যা তাকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।
HSCCivics 1st PaperBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।