শেয়ারFacebookWhatsApp

"মানবাধিকারের ধারণা সর্বজনীন।" ব্যাখ্যা কর।

উত্তর: রাষ্ট্রের প্রকৃতি বা সরকারের ভিন্নতায় মানবাধিকার লঙ্ঘিত হবে না। মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের, কিন্তু মানবাধিকার ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে। জাতিসংঘের সদস্য হিসেবে প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এসব অধিকার সংরক্ষণ করা। জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই একথা সুস্পষ্ট যে, মানবাধিকার সর্বজনীন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

"মানবাধিকারের ধারণা সর্বজনীন।" ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব মাহাতাব বিশ্বাস একজন সৎ মানুষ। তিনি বড়দের সম্মান করেন ও ছোটদের স্নেহ করেন। সামাজিক নিয়মকানুন ও প্রথা মেনে চলেন। অন্যদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি চিকিৎসাসেবা সংঘ, প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন।দৃশ্যকল্প-২: জনাব আফতাব একজন সুশিক্ষিত মানুষ। তিনি প্রকাশ্যে ধূমপান করেন না, যৌতুক দেন না, নেন না। বিভিন্ন নির্বাচনে তিনি ভোটদান করেন। অন্যদিকে, জনাব বুলবুল আহমেদ একজন কৃষক। তিনি ফসল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। অবসর সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার পরিচর্যা করেন।

Barisal · 2025

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়।

উত্তর

রাষ্ট্রের প্রকৃতি বা সরকারের ভিন্নতায় মানবাধিকার লঙ্ঘিত হবে না। মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের, কিন্তু মানবাধিকার ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বরে। জাতিসংঘের সদস্য হিসেবে প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব এসব অধিকার সংরক্ষণ করা। জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তাই একথা সুস্পষ্ট যে, মানবাধিকার সর্বজনীন।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব মাহাতাব বিশ্বাস 'সামাজিক কর্তব্য' পালন করছেন।সমাজের অংশ হিসেবে রাষ্ট্রের নাগরিকদের অনেকগুলো সুযোগ-সুবিধা ভোগের বিনিময়ে কতকগুলো কর্তব্য পালন করতে হয় এসব কর্তব্য কয়েকটি ভাগে বিভক্ত। এর মধ্যে সামাজিক কর্তব্য অন্যতম। মানুষ সামাজিক জীব। সমাজের প্রয়োজনে নাগরিকদের অনেক সামাজিক কর্তব্য পালন করতে হয়। সমাজে বসবাসরত অবস্থায় সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গঠন ও পরিচালনা, সামাজিক অনুষ্ঠানাদি আয়োজন ও অংশগ্রহণ, সন্তানাদিকে শিক্ষিত ও সামাজিক করে গড়ে তোলা। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এছাড়াও সামাজিক নিয়মকানুন মেনে চলাও সামাজিক কর্তব্য হিসেবে বিবেচিত।উদ্দীপকে জনাব মাহাতাব বিশ্বাস একজন সৎ মানুষ। তিনি বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন। সামাজিক নিয়মকানুন ও প্রথা মেনে চলেন। অন্যদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি চিকিৎসাসেবা সংঘ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং বলা যায়, জনাব মাহাতাব বিশ্বাস সামাজিক কর্তব্য পালন করেছেন।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব আফতাব ও জনাব বুলবুল একই ধরনের দায়িত্ব পালন করেননি। বরং জনাব আফতাব রাজনৈতিক কর্তব্য এবং জনাব বুলবুল নৈতিক কর্তব্য পালন করেছেন।কর্তব্য বলতে করণীয় কাজ বোঝায়। অধিকার ভোগের বিনিময়ে নাগরিকগণ কতকগুলো কর্তব্য পালন করেন। রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য নাগরিকের আইনগত কর্তব্যের অংশ। রাষ্ট্রীয় আইন দ্বারা যে সকল কর্তব্য আরোপিত ও কার্যকরী হয় সেগুলো হচ্ছে নাগরিকের আইনগত কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রীয় আইন ও বিধিবিধান মান্য করা, সততার সাথে ভোটাধিকার প্রদান করা, সকল প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ইত্যাদি রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কতকগুলো নৈতিক কর্তব্যও পালন করতে হয়। এসব কর্তব্য নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেন। এগুলো সম্পাদনে তাদের বলপ্রয়োগ করা যায় না।উদ্দীপকে জনাব আফতাব প্রকাশ্যে ধূমপান করেন না, তিনি যৌতুক দেন না, নেন না, ভোটাধিকার প্রদান করেন, যা রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, জনাব বুলবুল আহমেদ একজন কৃষক। তিনি ফসল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। অবসর সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার পরিচর্যা করেন, যা নৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।তাই উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি, জনাব আফতাব এবং জনাব বুলবুল আহমেদ আলাদা ধরনের দুটি কর্তব্য অর্থাৎ রাজনৈতিক ও নৈতিক কর্তব্য পালন করেন।
HSCCivics 1st PaperBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।