উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব আফতাব ও জনাব বুলবুল একই ধরনের দায়িত্ব পালন করেননি। বরং জনাব আফতাব রাজনৈতিক কর্তব্য এবং জনাব বুলবুল নৈতিক কর্তব্য পালন করেছেন।কর্তব্য বলতে করণীয় কাজ বোঝায়। অধিকার ভোগের বিনিময়ে নাগরিকগণ কতকগুলো কর্তব্য পালন করেন। রাজনৈতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য নাগরিকের আইনগত কর্তব্যের অংশ। রাষ্ট্রীয় আইন দ্বারা যে সকল কর্তব্য আরোপিত ও কার্যকরী হয় সেগুলো হচ্ছে নাগরিকের আইনগত কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রীয় আইন ও বিধিবিধান মান্য করা, সততার সাথে ভোটাধিকার প্রদান করা, সকল প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ইত্যাদি রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি কতকগুলো নৈতিক কর্তব্যও পালন করতে হয়। এসব কর্তব্য নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেন। এগুলো সম্পাদনে তাদের বলপ্রয়োগ করা যায় না।উদ্দীপকে জনাব আফতাব প্রকাশ্যে ধূমপান করেন না, তিনি যৌতুক দেন না, নেন না, ভোটাধিকার প্রদান করেন, যা রাজনৈতিক কর্তব্যের অংশ। অন্যদিকে, জনাব বুলবুল আহমেদ একজন কৃষক। তিনি ফসল উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করেন। অবসর সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার পরিচর্যা করেন, যা নৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।তাই উপরের আলোচনার আলোকে আমরা বলতে পারি, জনাব আফতাব এবং জনাব বুলবুল আহমেদ আলাদা ধরনের দুটি কর্তব্য অর্থাৎ রাজনৈতিক ও নৈতিক কর্তব্য পালন করেন।