শেয়ারFacebookWhatsApp

লালফিতার দৌরাত্ম্য আমলাতন্ত্রের অন্যতম ত্রুটি কেন?

উত্তর: লালফিতার দৌরাত্ম্যের ফলে প্রশাসনে স্থবিরতা সৃষ্টি হয় এবং জনকল্যাণ ব্যাহত হয় বলে এটি আমলাতন্ত্রের অন্যতম ত্রুটি। প্রশাসনিক কোনো বিষয়ে সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণের দীর্ঘসূত্রিতাকে লালফিতার দৌরাত্ম্য বলে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম ধীর গতির হয়ে পড়ে। পাশাপাশি জনস্বার্থ উপেক্ষিত হয় এবং জনগণের কল্যাণ বাধাপ্রাপ্ত হয়। এ জন্য লালফিতার দৌরাত্ম্যকে আমলাতন্ত্রের প্রধান ত্রুটি মনে করা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

লালফিতার দৌরাত্ম্য আমলাতন্ত্রের অন্যতম ত্রুটি কেন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

এক জাতি হচ্ছে জাতীয়তাবোধে উদ্দীপ্ত এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত এমন এক জনগোষ্ঠী যারা হয় স্বাধীন অথবা স্বাধীনতাকামী।

উত্তর

লালফিতার দৌরাত্ম্যের ফলে প্রশাসনে স্থবিরতা সৃষ্টি হয় এবং জনকল্যাণ ব্যাহত হয় বলে এটি আমলাতন্ত্রের অন্যতম ত্রুটি। প্রশাসনিক কোনো বিষয়ে সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণের দীর্ঘসূত্রিতাকে লালফিতার দৌরাত্ম্য বলে। এর ফলে প্রশাসনিক কার্যক্রম ধীর গতির হয়ে পড়ে। পাশাপাশি জনস্বার্থ উপেক্ষিত হয় এবং জনগণের কল্যাণ বাধাপ্রাপ্ত হয়। এ জন্য লালফিতার দৌরাত্ম্যকে আমলাতন্ত্রের প্রধান ত্রুটি মনে করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'AA^{\prime} চিহ্নিত স্থানটি আইনগত অধিকারকে নির্দেশ করছে। এ অধিকারের মোট তিনটি ধরন বিদ্যমান। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- নৈতিক অধিকার ও আইনগত অধিকার। উদ্দীপকের ছকে অধিকারের প্রথম প্রকরণ তথা নৈতিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায়, 'AA^{\prime} চিহ্নিত স্থানে আইনগত অধিকার বসবে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকারের তিনটি প্রকারভেদ হলো- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার। যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য অপরিহার্য তাই সামাজিক অধিকার। যেমন- জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, ধর্মচর্চা, পরিবার গঠন প্রভৃতির অধিকার। দ্বিতীয়ত, যেসব অধিকারের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ পায় সেগুলো রাজনৈতিক অধিকার। যেমন- স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, সরকারি চাকরি লাভ, সরকারের সমালোচনা প্রভৃতির অধিকার। তৃতীয়ত, যেসব অধিকার অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলে তাই অর্থনৈতিক অধিকার। কর্মলাভ, ন্যায্য পারিশ্রমিক লাভ, অবকাশ লাভ, শ্রমিক সংঘ গঠন প্রভৃতির অধিকার হলো অর্থনৈতিক অধিকারের উদাহরণ।

উত্তর

হ্যাঁ, 'AA^{\prime} চিহ্নিত অধিকার তথা আইনগত অধিকারের অনেকগুলো রক্ষাকবচ রয়েছে বলে আমি মনে করি। রাষ্ট্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসমূহ প্রবর্তন ও সংরক্ষণ করে থাকে। যে ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় সেগুলোকে অধিকারের রক্ষাকবচ বলে। আইন, গণতন্ত্র, আইনের অনুশাসন, সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা, দায়িত্বশীল সরকার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি অধিকারের উল্লেখযোগ্য রক্ষাকবচ। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ। কারণ রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে প্রদত্ত শাস্তির ভয়ে কেউ সাধারণত অন্যের অধিকার খর্ব করেন না। এক্ষেত্রে আইনের অনুশাসন বিশেষ ভূমিকা পালন করে। আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হয় তখন অধিকারসমূহ রক্ষিত হয়। আবার, নাগরিকগণ যেসব মৌলিক অধিকার ভোগ করবে তা সংবিধানে সন্নিবেশিত থাকলে অধিকারগুলো রক্ষা করা যায়। দায়িত্বশীল সরকার জনমতকে প্রাধান্য দিয়ে সংবিধানে বর্ণিত অধিকারসমূহ প্রতিবিধানে সচেষ্ট থাকে। অন্যদিকে, অধিকার রক্ষা করতে বিচার বিভাগের স্বাধীনতা একান্ত জরুরি। কেননা, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারলে প্রত্যেক নাগরিক তার আইনগত, অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, অনেকগুলো রক্ষাকবচের মাধ্যমে নাগরিকের আইনগত অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হয়।
HSCCivics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।