মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: মৌলিক ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে। আর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে তার অধিকার ফেরত পেতে পারে। আবার কেউ মানবাধিকার থেকে বঞ্চিত হলে সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে পারে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানগুলো তাকে খাদ্য, বস্ত্র ও আশ্রয় প্রদানসহ তার মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে । মানবাধিকার মৌলিক অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পরিপূর্ণতার অর্জনের জন্য মৌলিক অধিকার এবং মানবাধিকার উভয়ের প্রয়োজন রয়েছে ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মৌলিক অধিকার ও মানবাধিকারের সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর