শেয়ারFacebookWhatsApp

জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর: জাতি ও জাতীয়তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন থাকা অপরিহার্য, কিন্ত জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই। বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস- ঐতিহ্য থাকা প্রয়োজন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জাতি ও জাতীয়তার মধ্যে দুটি পার্থক্য লেখো।

উদ্দীপক

জরিনা একজন ভিক্ষুক। তার কোনো থাকার জায়গা নেই। সারাদিন ভিক্ষা করে রাতে কমলাপুর রেল স্টেশনে সে আশ্রয় নেয়। ভিক্ষা করে যা পায় তা দিয়ে কোনো রকমে জীবনযাপন করে। তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নাই। দারিদ্র্যই তার পরম সঙ্গী।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

মৌলিক অধিকার হচ্ছে সেই অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। জাতি বলতে বোঝায় এমন এক রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ যারা একটি স্বাধীন রাষ্ট্রের অধিবাসী। অন্যদিকে, কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জাতি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক সংগঠন থাকা অপরিহার্য, কিন্ত জাতীয়তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন নেই। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা। কিন্তু জাতীয়তা গঠনে স্বাধীনতার প্রয়োজন নেই। বরং মানসিক ঐক্যানুভূতি, অভিন্ন ভাষা-সংস্কৃতি ও ইতিহাস- ঐতিহ্য থাকা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্তভাবে অপরিহার্য। মানুষের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থার নামই জীবনধারণের অধিকার। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের সুবন্দোবস্ত করা এবং কেউ যাতে কারো প্রাণহানি করতে না পারে তার জন্য আইনগত ও শস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। সামাজিক অনুকূল পরিবেশে বসবাসের মাধ্যমে জীবনকে উন্নত করার মধ্যে জীবনধারণের অধিকার নিহিত। উদ্দীপকের তথ্যানুযায়ী, ভিক্ষুক জরিনার থাকার কোনো জায়গা নেই। সারাদিন ভিক্ষা করে রাতে কমলাপুর রেলস্টেশনে সে আশ্রয় নেয়। ভিক্ষা করে যা পায় তা দিয়ে কোনোরকমে জীবনযাপন করে। তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নেই। এ থেকে বোঝা যায়, জরিনা জীবনধারণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

উত্তর

উদ্দীপকের জরিনার জীবনমান উন্নয়নে রাষ্ট্রের বেশকিছু ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। উদ্দীপকের জরিনা ভিক্ষা করে কোনোরকমে জীবনযাপন করে। তার থাকার কোনো জায়গা নেই। এছাড়া তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নেই। এ থেকে বোঝা যায়, জরিনা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত জীবনধারণের অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্র বা সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথমত, সরকারের উচিত জরিনার কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থানের ব্যবস্থা হলে জরিনার মাস শেষে নির্দিষ্ট আয়ের ব্যবস্থা হবে। এর মাধ্যমে সে তার খাবার, চিকিৎসা ও বস্ত্রের ব্যবস্থা করতে পারবে। তবে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকারের উচিত জরিনাকে সহায়তা করা। দ্বিতীয়ত, সরকার জরিনার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থা করতে পারে। তৃতীয়ত, জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্রের উচিত জরিনার জন্য বাসস্থানের ব্যবস্থা করা। কেননা জরিনার থাকার কোনো জায়গা নেই। চতুর্থত, জরিনাকে বয়স্ক শিক্ষাকেন্দ্রে পাঠানোও রাষ্ট্রের উচিত। কেননা শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি হয়। আর সচেতন নাগরিক নিজের জীবনমান উন্নয়নে উদ্যোগী হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তাই জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্রের উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত।
HSCCivics 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।