এ উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসীরা এতদিন আইনগত অধিকার থেকে বঞ্চিত ছিল।
যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলা হয়। রাষ্ট্র নাগরিকদের এ সকল অধিকার ভোগের নিশ্চয়তা দেয়; যার বিনিময়ে তাদেরকে কতকগুলো নির্দিষ্ট কর্তব্য পালন করতে হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসের অধিকার, বাক-স্বাধীনতার অধিকার, কর্মের অধিকার প্রভৃতি আইনগত অধিকারের দৃষ্টান্ত। এক কথায় বলতে গেলে সব ধরনের নাগরিক অধিকার আইনগত অধিকারের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭৪ সালে ভূখণ্ডগত সমস্যা নিয়ে ছিটমহল বাসীর নাগরিক অধিকার ও স্বাধীনতা প্রদানের জন্য 'ক' ও 'খ' দেশের মধ্যে চুক্তি হয়। সম্প্রতি দুই দেশের সরকার প্রধানের সম্মতিক্রমে চুক্তিটি কার্যকর হয়। ফলে বর্তমানে তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা উপভোগের সুযোগ পাচ্ছে। নাগরিক অধিকারগুলো যেহেতু আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সেহেতু বলা যায়, ছিটমহলবাসীরা এতদিন আইনগত অধিকার থেকে বঞ্চিত ছিল।