শেয়ারFacebookWhatsApp

'তথ্য অধিকার' বলতে কী বোঝায়?

উত্তর: তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'তথ্য অধিকার' বলতে কী বোঝায়?

উদ্দীপক

হাশেম সবসময় নেতিবাচক মনোভাব নিয়ে চলেন। তিনি দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন না। নিয়মিত রাজস্ব দেন না। তার পিতা আজিজ একদিন তাকে ডেকে বললেন, তোমার মানসিকতা পরিবর্তন কর। এসব কর্তব্য পালন না করলে তোমাকে শাস্তি পেতে হবে। এছাড়াও সমাজে বসবাস করতে হলে তোমাকে অনেক কর্তব্য পালন করতে হবে।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

তথ্য অধিকার বলতে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট থেকে কোনো নাগরিকের তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। এ অধিকার নাগরিকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

উত্তর

যে ধরনের কর্তব্যকে অবহেলা করেছেন তা হলো মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য।সামাজিক ও অর্থনৈতিক কর্তব্য সম্পাদনের পাশাপাশি নাগরিকের বেশ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যও রয়েছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, স্থানীয় ও জাতীয়, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, রাষ্ট্রের প্রয়োজনে সাড়া দিয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। রাজনৈতিক কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিক রাজনৈতিক সচেতন হয়ে ওঠে। অন্যদিকে, রাজস্ব প্রদান নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। উদ্দীপকে দেখা যায়, হাশেম তার দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন না এবং নিয়মিত রাজস্ব প্রদান করেন না। হাশেমের এরূপ কর্মকাণ্ড মূলত নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যের অবহেলার শামিল। আর এসব কর্তব্য পালন না করলে শাস্তির বিধানও রয়েছে। সুতরাং বলা যায়, হাশেম মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্যের অবহেলা করেছেন।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যটি হলো- "সমাজে বসবাস করতে হলে নাগরিকদের অনেক কর্তব্য পালন করতে হবে।" এ বক্তব্য দ্বারা মূলত সমাজে বসবাসকারী মানুষের সামাজিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে।সমাজে বসবাস করতে হলে নাগরিকদের অনেক কর্তব্য পালন করতে হয় কারণ মানুষ সামাজিক জীব। মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত-পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। সমাজ একটি সম্মিলিত কাঠামো, যেখানে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা ও কল্যাণ একে অপরের ওপর নির্ভরশীল। সমাজজীবনকে সুন্দর ও সুষমামণ্ডিত করার জন্য সমাজের প্রতি মানুষের অনেক কর্তব্য বিদ্যমান। এসব দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে এবং প্রত্যেকের অধিকার সুরক্ষিত হয়। প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হলে অন্যদের অধিকার ও স্বাধীনতাকে সম্মান জানাতে হয়। কর্তব্য পালনের মাধ্যমেই এটি সম্ভব। নাগরিকদের কর্তব্য যেমন কর প্রদান, পরিবেশ রক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থায় অংশগ্রহণ সমাজের সামগ্রিক উন্নয়নে সহায়তা করে। এছাড়া দুর্বল ও সুবিধা বঞ্চিতদের সাহায্য করা, সামাজিক সমস্যা সমাধানে অংশগ্রহণ করা সমাজের ঐক্য ও সংহতি বজায় রাখে। তাছাড়া সমাজে সবাই একে অপরের ওপর নির্ভরশীল। কারও অধিকার বলতে যেমন তার নিজের কর্তব্য বোঝায়, তেমনি একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যও বোঝায়। তাই সমাজে নাগরিকগণ তাদের যথাযথ কর্তব্য পালন না করলে সমাজের পারস্পরিক ভারসাম্য নষ্ট হবে। সুতরাং সুষ্ঠু, সুন্দর, উন্নত সমাজজীবন নির্মাণের জন্য সকলের এসব সামাজিক কর্তব্য পালন করা উচিত।
HSCCivics 1st Paperনিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।