শেয়ারFacebookWhatsApp

অধিকার কী?

উত্তর: অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অধিকার কী?

উদ্দীপক

জনাব ফারুক বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রপ্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করলেও রাষ্ট্রের প্রতি করণীয় সম্পর্কে তিনি অসচেতন। তিনি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। সম্প্রতি তিনি আইন ভঙ্গ করে তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালতের মাধ্যমে শাস্তি ভোগ করেছেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়। এক্ষেত্রে ৪টি রাজনৈতিক অধিকার হলো- ১. ভোটদানের অধিকার, ২. নির্বাচনে অংশগ্রহণের অধিকার, ৩. রাজনৈতিক দল গঠনের অধিকার ও ৪. সরকারের সমালোচনা করার অধিকার। রাজনৈতিক অধিকার মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকে জনাব ফারুক বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন। এসব সুযোগ-সুবিধা মূলত তার অধিকার।জনাব ফারুক রাষ্ট্রপ্রদত্ত যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন যা তার অধিকার। তার মধ্যে সামাজিক সুযোগ-সুবিধা যেমন জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভাসমিতির অধিকার, ধর্মীয় অধিকার, পরিবার গঠনের অধিকার ইত্যাদি। রাজনৈতিক সুযোগ-সুবিধার দিক দিয়ে তিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, নির্বাচনের সুযোগ, সরকারি চাকরি লাভের সুযোগ, আবেদন করার সুযোগ, সরকারি কার্যকলাপের সমালোচনা করার সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। এছাড়াও অর্থনৈতিক সুযোগ হিসেবে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের সুযোগ, অবকাশ লাভ ও শ্রম সংগঠন গঠনের সুযোগ পেয়ে থাকেন।মোটকথা যেকোনো একজন নাগরিক রাষ্ট্র থেকে যেসব সুযোগ-সুবিধা পেতে পারেন জনাব ফারুকও তদ্রুপ সুযোগ-সুবিধা ভোগ করেন।

উত্তর

উদ্দীপকে জনাব ফারুক রাজনৈতিক ও সামাজিক কর্তব্য পালনে অবহেলা করেছেন।প্রথম তিনি ভোটদানে অংশগ্রহণ করেন না। ভোটদান নাগরিকের বিশেষ রাজনৈতিক কর্তব্য। সততা ও সুবিবেচনার সাথে ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। কারণ ভোটাধিকার প্রয়োগের ওপর একটি রাষ্ট্রের শাসনব্যবস্থার সচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা তথা সুশাসন নির্ভরশীল। তাই ভোটদানে অংশগ্রহণ না করে তিনি সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে অসহযোগিতা করেছেন বলে ধারণা করা যায়।আইন ভঙ্গ করে তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় তিনি সামাজিক কর্তব্যে কেবল অবহেলাই করেন নাই বরং সামাজিক কর্তব্য তথা আইনগত কর্তব্য অমান্য করেছেন। নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর বিপদে-আপদে সাহায্য করা, সুখে-দুঃখে পাশে থাকা, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা। পরস্পরের সাথে সৌজন্যমূলক আচরণ করা, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব।উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, জনাব ফারুক রাজনৈতিক ও সামাজিক কর্তব্য পালনে অবহেলা করেছেন।
HSCCivics 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।