উদ্দীপকে জনাব আনিস বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেন। এসব সুযোগ-সুবিধা মূলত তার অধিকার।জনাব আনিস রাষ্ট্রপ্রদত্ত যে সব সুযোগ-সুবিধা ভোগ করেন যা তার অধিকার। তার মধ্যে সামাজিক সুযোগ-সুবিধা যেমন জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভাসমিতির অধিকার, ধর্মীয় অধিকার, পরিবার গঠনের অধিকার ইত্যাদি। রাজনৈতিক সুযোগ-সুবিধার দিক দিয়ে তিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নির্বাচনের সুযোগ, সরকারি চাকরি লাভের সুযোগ, আবেদন করার সুযোগ, সরকারি কার্যকলাপের সমালোচনা করার সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন। এছাড়াও অর্থনৈতিক সুযোগ হিসেবে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের সুযোগ, অবকাশ লাভ ও শ্রম সংগঠন গঠনের সুযোগ পেয়ে থাকেন। মোটকথা যেকোনো একজন নাগরিক রাষ্ট্র থেকে যেসব সুযোগ-সুবিধা পেতে পারেন জনাব আনিসও তদ্রুপ সুযোগ-সুবিধা ভোগ করেন।