শেয়ারFacebookWhatsApp

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?

উত্তর: সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝ?

উদ্দীপক

শাফিনাজ রহমান দ্বাদশ শ্রেণির ক্লাসে একদিন বললেন একটি বিশেষ অধিকারের কথা, যে অধিকারের রক্ষক জাতিসংঘ এবং সেই অধিকারটি মানুষের জন্মগত অধিকার। উক্ত অধিকারটি ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয় না।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

এদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

উত্তর

উদ্দীপকে মানবাধিকার নামক বিষয়টির অবতারণা করা হয়েছে।মানবাধিকার মানুষের জন্মগত ও প্রকৃতিগত অধিকার। মানুষ হিসেবে জন্মগ্রহণ করে ব্যক্তি সমাজজীবনে, রাষ্ট্রীয় জীবনে এমনকি বিশ্বপরিমণ্ডলে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ব্যতীত ব্যক্তির সুসভ্য জীবনযাপন এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সম্ভব নয়, সেসব সুযোগ-সুবিদাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র ঘোষিত ও গৃহীত হয়। এ ঘোষণার মাধ্যমে মানুষের সহজাত মানবিক অধিকারগুলো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র একক ও যৌথ প্রচেষ্টায় বাস্তবায়িত করার জন্য অঙ্গীকারাবদ্ধ।উদ্দীপকে উল্লিখিত শাফিনাজ রহমানের বক্তব্যে অধিকারের তিনটি দিক ফুটে উঠেছে। অধিকারের রক্ষক জাতিসংঘ, অধিকারটি মানুষের জন্মগত অধিকার এবং উক্ত অধিকার ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয় না। এ তিনটি বিষয়ের মধ্যে অধিকারের রক্ষক 'জাতিসংঘ'। এ দ্বারাই স্পষ্ট বোঝা যায়, এটি মানবাধিকার কারণ মৌলিক অধিকারের রক্ষক জাতিসংঘ। এছাড়া জাতিসংঘ প্রদত্ত ঘোষণাপত্র উদ্দীপকে বর্ণিত দুটি বৈশিষ্ট্য যথা 'জন্মগত অধিকার', 'ব্যক্তিত্ব বিকাশ' বিষয়টি উঠে এসেছে।তাই আলোচনার শেষে বলা যায়, উদ্দীপকে মানবাধিকার বিষয়ের অবতারণা করা হয়েছে।

উত্তর

'উক্ত বিষয়টি মানুষের মানবিক মর্যাদাবোধকে সমুন্নত করে'। বক্তব্যটিতে উক্ত বিষয় বলতে মানবাধিকারকে বুঝানো হয়েছে। তাই উক্তিটি যথার্থ এবং বর্তমান বিশ্বায়নের পটভূমিতে অত্যন্ত প্রাসঙ্গিক।মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এ অধিকার সমাজ, রাষ্ট্রীয় ও বিশ্ব পরিমণ্ডলে মানুষের ব্যক্তিত্ববোধকে জাগিয়ে তোলে। মানবাধিকারের মাধ্যমে মানুষ জানতে পারে মানুষ হিসেবে কোনটি তার অধিকার। এবং এ অধিকারের কতটুকু তাকে দেওয়া হচ্ছে, কতটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে। তার প্রাপ্ত অধিকারটুকু তাকে কর্তব্যপরায়ণ করে তোলে আর যে অধিকার থেকে সে বঞ্চিত সে বিষয়ে তার মর্যাদাবোধকে জাগিয়ে তোলে। অপরদিকে, মানবাধিকারসমূহ মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। ব্যক্তির ব্যক্তিত্ববোধের যত বিকাশ ঘটে ব্যক্তি ততই আত্মমর্যাদাবোধ সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে ব্যক্তিত্ব বিকাশ ছাড়া কোনো ব্যক্তিই তার মর্যাদা সম্পর্কে সচেতন হতে পারে না।জাতিসংঘের ঘোষণাপত্রে ১ ও ২ ধারায় যে মানবাধিকারের কথা উল্লেখ করা হয়েছে তাতে যেকোনো রাষ্ট্রের যেকোনো মানুষের মানবিক মর্যাদাবোধ সমুন্নত রাখতে সাহায্য করে। এসব মানবাধিকারসমূহ মানুষ মানুষে একধরনের বিশ্বাস ও ভালোবাসার সৃষ্টি করে। সমাজে প্রবাহমান থাকে এক ধরনের স্বাধীনতা ও সাম্য। সমাজ থেকে বিভেদ-বিদ্বেষ দূর করে মানবাধিকার প্রেম ও পুণ্যের এক ধরনের বন্ধনে মানুষকে গেঁথে ফেলে। ফলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের সদস্য হিসেবে মানুষের মানবিক মর্যাদাবোধ ক্রমান্বয়ে সমুন্নত হতে থাকে।
HSCCivics 1st Paperআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।