শেয়ারFacebookWhatsApp

মানবাধিকার বলতে কী বোঝায়?

উত্তর: বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মানবাধিকার বলতে কী বোঝায়?

উদ্দীপক

মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাই-বোন। তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মাচারের সমান অধিকার রয়েছে। তারা একই অফিসে কাজ করে। তাদের কাজের ধরন একই। কিন্তু মেজবাহর মজুরি বিলকিছের চেয়ে বেশি।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

রাষ্ট্রের কাজে অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেসব অধিকার ভোগ করে সেসব অধিকারের সমষ্টিই হচ্ছে রাজনৈতিক অধিকার।

উত্তর

বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মূলত মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানবাধিকার কোনো দেশ বা কালের সীমানায় আবদ্ধ নয় বরং এ অধিকার সব দেশের সব কালের।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অধিকার ছাড়াও নাগরিকের আরও কিছু রাজনৈতিক অধিকার রয়েছে।নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে থাকে তাকে রাজনৈতিক অধিকার বলে। গণতান্ত্রিক সরকারের ভিত্তিতে রাজনৈতিক অধিকার স্বীকৃত হয়।উদ্দীপকে দেখা যায়, মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাইবোন এবং তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মচর্চার সমান অধিকার রয়েছে।উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক অধিকার ছাড়াও একজন নাগরিকের নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক স্থানীয় ও জাতীয় পর্যায়ে ভোটদানের পাশাপাশি নির্বাচিত পদের জন্য প্রতিযোগিতা করতে পারবে। সরকারি কাজের সমালোচনা করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। এর দ্বারা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকরা সরকারি কাজের ত্রুটিবিচ্যুতি আইনগতভাবে সমালোচনা করতে পারে। বিদেশে অবস্থানকালে নাগরিক তার নিরাপত্তার জন্য নিজ রাষ্ট্রে সাহায্য প্রার্থনা করতে পারে যা নাগরিকের রাজনৈতিক অধিকারভুক্ত। এছাড়া সরকারের বিরুদ্ধে কোনো অভাব অভিযোগ থাকলে নাগরিকগণ শাসন কর্তৃপক্ষের নিকট আবেদন করতে পারে। এতে নাগরিকের অভাব-অভিযোগের নিষ্পত্তি হয়। উপরিউক্ত রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমেই নাগরিকগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত অধিকারগুলো ছাড়াও নাগরিকগণের আরও বেশকিছু রাজনৈতিক অধিকার রয়েছে।

উত্তর

বিলকিছ যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা হলো অর্থনৈতিক অধিকার। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগ এবং সাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই বিলকিছের সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি।যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে অর্থনৈতিক অধিকার বলে। উদ্দীপকে লক্ষণীয় যে, মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাইবোন এবং তারা একই অফিসে কাজ করে। কিন্তু তাদের কাজের ধরন এক হওয়া সত্ত্বেও মেজবাহের মজুরি বিলকিছের চেয়ে বেশি। অর্থাৎ বিলকিছ অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তার এরূপ অধিকার প্রতিষ্ঠার জন্য বা রক্ষার জন্য সর্বাগ্রে যথাযথ আইনের বাস্তবায়ন প্রয়োজন। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের দ্বারাই রাষ্ট্রে অর্থনৈতিক অধিকার রক্ষা করা সম্ভব। এ অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের অনুশাসন। আইনের অনুশাসনের অর্থ হলো সর্বক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে নারী-পুরুষ, ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। এছাড়াও স্বাধীন বিচার বিভাগের উপস্থিতি এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এ ধরনের অধিকার রক্ষার প্রধান হাতিয়ার হলো জনগণের সচেতনতা ও সমাজে সাম্য প্রতিষ্ঠা। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে অন্য কেউ তা খর্ব করতে পারবে না। আর সমাজে সাম্য প্রতিষ্ঠা পেলে নারী-পুরুষ উভয় তাদের ন্যায্য সমতা ভোগ করতে পারবে। যা সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের এ ধরনের বৈষম্য দূর করতে সহায়তা করবে।পরিশেষে বলা যায়, নারীর ক্ষমতায়ন, সমমর্যাদা, সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিলকিছের মতো নারীদের সমস্যা সমাধান করা সম্ভব।
HSCCivics 1st Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।