শফিকের ভূমিকায় সরকারের কী প্রতিষ্ঠিত হয়েছে বলে তুমি মনে কর? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের শফিকের ভূমিকায় নাগরিক ও সরকারের মধ্যকার সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে।নাগরিক ও সরকারের মধ্যকার সম্পর্ককে C2G দ্বারা প্রকাশ করা হয়। C2G হলো Citizen to Government। C2G সম্পর্ক হলো সরকারের সাথে নাগরিকের যোগাযোগ করার একটি প্রক্রিয়া যাতে নাগরিকগণ তাদের মতামত প্রদান ও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে পারে। নাগরিক ও সরকারের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় ই-ফিডব্যাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-ফিডব্যাক হলো আইসিটির মাধ্যমে সরকারকে তার কাজ সম্পর্কে জনগণের প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইনের মাধ্যমে সরকারকে ফিডব্যাক দিতে সাহায্য করে। ফলে জনগণ দ্রুত ফিডব্যাক দিতে পারে।উদ্দীপকে দেখা যায়, একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে দুটি ছাত্র সংগঠনের মারামারি বেঁধে গেলে শফিক গোপনে সেই দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দৃশ্যাবলি যাচাই করে প্রকৃত অপরাধীদের আটক করতে সক্ষম হয়। শফিকের উক্ত ভূমিকা অর্থাৎ আইসিটির মাধ্যমে সরকারকে নাগরিক কর্তৃক সহযোগিতা করার ফলে যেমন অপরাধী শনাক্ত করা সহজ হয়েছে, তেমনি নাগরিক ও সরকারের মধ্যকার সম্পর্কটিও বেশ জোরালো হয়েছে। সুতরাং উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের শফিকের ভূমিকায় নাগরিক ও সরকারের মধ্যকার সম্পর্কের বিষয়টি ফুটে উঠেছে এবং এই সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ই-গর্ভনেন্স।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
শফিকের ভূমিকায় সরকারের কী প্রতিষ্ঠিত হয়েছে বলে তুমি মনে কর? বর্ণনা …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর