উদ্দীপকে বর্ণিত মনীষার প্রাপ্ত সুযোগ-সুবিধা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির দিকে ইঙ্গিত করে? উক্ত বিষয়ের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মনীষার প্রাপ্ত সুযোগ-সুবিধা আমার পাঠ্যবইয়ের ই-গভর্নেন্স বিষয়টিকে ইঙ্গিত করে।ই-গভর্নেন্স হলো ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকান্ডকে কার্যকর, দ্রুততর করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারি সেবা ও তথ্যসমূহ জনগণ ঘরে বসে সহজেই পেতে পারে। ই-গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো শাসনব্যবস্থাকে সহজ ও উন্নত করা।সরকারিভাবে একটি কেন্দ্রীয় ডাটাবেজ ও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠা হলো ই-গভর্নেন্সের বৈশিষ্ট্য। এর মাধ্যমে স্বল্প সময়ে সুষ্ঠুভাবে সরকারের প্রশাসনিক সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং বিকেন্দ্রীকৃত স্থানীয় দপ্তর এক সঙ্গে কাজ করে প্রয়োজনীয় নানামুখী যোগাযোগ তৈরি করার সুযোগ অর্জন করে। এছাড়া ই-গভর্নেন্স সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সুষ্ঠুভাবে স্বল্প খরচে। সহজতর প্রক্রিয়াকে অনুসরণ করে। এতে করে দূর-দূরান্তের দুর্গম অঞ্চলের প্রান্তিক জনগণ সহজে উন্নত সেবা পেয়ে থাকে। সেইসাথে এর মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। এতে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয় যার সুফল জনগণ ভোগ করে।উদ্দীপকে ই-গভর্নেন্সের বাস্তব প্রয়োগ দেখা যায়। যেখানে গ্রামের মেয়ে মনীষা ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করে এবং প্রবেশপত্রও সংগ্রহ করে পরীক্ষা দেয়। পরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষায় তার উত্তীর্ণ হবার বিষয়টি জানানো হয়। শুধু ভর্তি পরীক্ষায় জন্যই নয় বরং আরো অনেক ক্ষেত্রেই ই- গভর্নেন্স ইতিবাচক ভূমিকা রাখছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মনীষার প্রাপ্ত সুযোগ-সুবিধা তোমার পাঠ্যবইয়ের কোন বি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর