শেয়ারFacebookWhatsApp

সুশাসন প্রতিষ্ঠায় উক্ত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা, আইনের শাসন, সকলের জন্য সমানাধিকার, স্বাধীন বিচারব্যবস্থা, দক্ষ প্রশাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রভৃতির সমন্বয়ে সুশাসন গড়ে ওঠে। সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্স সহায়ক ভূমিকা পালন করে।উদ্দীপকের জনাব আফসানুল ইসলামের কার্যক্রমে ই-গভর্নেন্স এর ইঙ্গিত রয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় জরুরি। সুশাসনের লক্ষ্য বা বৈশিষ্ট্য এবং ই- গভর্নেন্সের লক্ষ্য ও বৈশিষ্ট্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ই-গভর্নেন্স ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা এবং জনগণের দাবি ও মতামত গ্রহণ করার ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে সরকারের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়। এ ব্যবস্থার মাধ্যমে মানুষের দক্ষতা বাড়ানো যায়, যা ব্যাপকভাবে দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখে। ই-গভর্নেন্স সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জনগণকে উন্নততর এবং অধিকতর ভালো তথ্য প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে। এটি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। নাগরিকগণ বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল মোবাইল ফোনের মাধ্যমে প্রদানের সুবিধা পাচ্ছে। সহজে বৈদেশিক মুদ্রার আদান-প্রদানের জন্য মোবাইল রেমিটেন্স (Remitance) চালু হয়েছে। বর্তমান সরকার ই-গভর্নেন্স এর মাধ্যমে গ্রামাঞ্চল পর্যন্ত দক্ষ সেবার মান নিশ্চিত করছে। ই-গভর্নেন্স সরকার ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করছে। এ ব্যবস্থার ফলে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড জনসম্মুখে প্রকাশিত হয়। ই-গভর্নেন্সের মাধ্যমে প্রশাসনের কাজের ওপর সহজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। ফলে স্বচ্ছ উন্মুক্ত প্রশাসনে আমলাদের পক্ষে গোপনে স্বার্থসিদ্ধি করা সম্ভব হয় না। তাছাড়া ই-গভর্নেন্স সরকারি অর্থের অপচয় ও অপব্যয় হ্রাস করে। আর এ সকল বিষয় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করে। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় ই- গভর্নেন্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসন প্রতিষ্ঠায় উক্ত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।

উদ্দীপক

গ্রামের মেয়ে মনীষা এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করেছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। সে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে এবং প্রবেশপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পর দিন এসএমএস দিয়ে জানানো হলো যে, সে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। রাষ্ট্রের এ ধরনের সেবা পেয়ে তার মা-বাবা ভীষণ খুশি।

Jessore · 2017

উত্তর

আইনের শাসন বলতে সমাজের সর্বক্ষেত্রে আইনের প্রাধান্য থাকাকে বোঝায়।

উত্তর

ই-গভর্নেন্স প্রক্রিয়ায় যখন পারস্পরিক যোগাযোগ বা সেবা কার্যক্রম সরকার ও নাগরিক, সরকার ও তার কর্মকর্তাদের মাঝে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে যোগাযোগ হয় তাই দ্বিমুখী যোগাযোগ। এ ক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ তৈরি হয়। আবার এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারেন। তাদের সমস্যা, অনুরোধ ও মন্তব্য সরকার ও প্রতিষ্ঠানকে জানাতে পারে। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতির সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন, মোবাইল ফোন। কেননা এগুলোর মাধ্যমে দুজন একই সাথে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মনীষার প্রাপ্ত সুযোগ-সুবিধা আমার পাঠ্যবইয়ের ই-গভর্নেন্স বিষয়টিকে ইঙ্গিত করে।ই-গভর্নেন্স হলো ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে সরকারি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকান্ডকে কার্যকর, দ্রুততর করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারি সেবা ও তথ্যসমূহ জনগণ ঘরে বসে সহজেই পেতে পারে। ই-গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো শাসনব্যবস্থাকে সহজ ও উন্নত করা।সরকারিভাবে একটি কেন্দ্রীয় ডাটাবেজ ও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা প্রতিষ্ঠা হলো ই-গভর্নেন্সের বৈশিষ্ট্য। এর মাধ্যমে স্বল্প সময়ে সুষ্ঠুভাবে সরকারের প্রশাসনিক সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং বিকেন্দ্রীকৃত স্থানীয় দপ্তর এক সঙ্গে কাজ করে প্রয়োজনীয় নানামুখী যোগাযোগ তৈরি করার সুযোগ অর্জন করে। এছাড়া ই-গভর্নেন্স সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সুষ্ঠুভাবে স্বল্প খরচে। সহজতর প্রক্রিয়াকে অনুসরণ করে। এতে করে দূর-দূরান্তের দুর্গম অঞ্চলের প্রান্তিক জনগণ সহজে উন্নত সেবা পেয়ে থাকে। সেইসাথে এর মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। এতে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয় যার সুফল জনগণ ভোগ করে।উদ্দীপকে ই-গভর্নেন্সের বাস্তব প্রয়োগ দেখা যায়। যেখানে গ্রামের মেয়ে মনীষা ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করে এবং প্রবেশপত্রও সংগ্রহ করে পরীক্ষা দেয়। পরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষায় তার উত্তীর্ণ হবার বিষয়টি জানানো হয়। শুধু ভর্তি পরীক্ষায় জন্যই নয় বরং আরো অনেক ক্ষেত্রেই ই- গভর্নেন্স ইতিবাচক ভূমিকা রাখছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।নাগরিকদের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা, আইনের শাসন, সকলের জন্য সমানাধিকার, স্বাধীন বিচারব্যবস্থা, দক্ষ প্রশাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রভৃতির সমন্বয়ে সুশাসন গড়ে ওঠে। সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্স সহায়ক ভূমিকা পালন করে।উদ্দীপকের জনাব আফসানুল ইসলামের কার্যক্রমে ই-গভর্নেন্স এর ইঙ্গিত রয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় জরুরি। সুশাসনের লক্ষ্য বা বৈশিষ্ট্য এবং ই- গভর্নেন্সের লক্ষ্য ও বৈশিষ্ট্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ই-গভর্নেন্স ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা এবং জনগণের দাবি ও মতামত গ্রহণ করার ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে সরকারের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়। এ ব্যবস্থার মাধ্যমে মানুষের দক্ষতা বাড়ানো যায়, যা ব্যাপকভাবে দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখে। ই-গভর্নেন্স সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জনগণকে উন্নততর এবং অধিকতর ভালো তথ্য প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে। এটি নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। নাগরিকগণ বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদির বিল মোবাইল ফোনের মাধ্যমে প্রদানের সুবিধা পাচ্ছে। সহজে বৈদেশিক মুদ্রার আদান-প্রদানের জন্য মোবাইল রেমিটেন্স (Remitance) চালু হয়েছে। বর্তমান সরকার ই-গভর্নেন্স এর মাধ্যমে গ্রামাঞ্চল পর্যন্ত দক্ষ সেবার মান নিশ্চিত করছে। ই-গভর্নেন্স সরকার ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করছে। এ ব্যবস্থার ফলে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড জনসম্মুখে প্রকাশিত হয়। ই-গভর্নেন্সের মাধ্যমে প্রশাসনের কাজের ওপর সহজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। ফলে স্বচ্ছ উন্মুক্ত প্রশাসনে আমলাদের পক্ষে গোপনে স্বার্থসিদ্ধি করা সম্ভব হয় না। তাছাড়া ই-গভর্নেন্স সরকারি অর্থের অপচয় ও অপব্যয় হ্রাস করে। আর এ সকল বিষয় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করে। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় ই- গভর্নেন্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।