শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ই-গভর্ন্যান্সের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শেখরের শিক্ষা গ্রহণের বিষয়টি পর্যবেক্ষণ করে বলা যায়, এখানে ই-গভর্ন্যান্সের অনলাইন গভর্ন্যান্স বা G2C (Government to Citizens) বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। - উদ্দীপকের বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিশু শেখর। পারিবারিক অসচ্ছলতা আর দুর্গমপথের জন্য সে স্কুলে যেতে পারে না। কিন্তু সরকার এ ধরনের শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছে ইন্টারনেটের অনলাইন সেবার মাধ্যমে। যে কারণে শেখর পড়তে পারছে। সরকারের এধরনের উদ্যোগের মাধ্যমে সরকারের ই-গভর্ন্যান্সের নাগরিক সেবার বিষয়টি নিশ্চিত হয়েছে। ই-গভর্ন্যান্সের আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে সরকার ও নাগরিকদের মধ্যে কার্যকরী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। জনগণ সরকারের পক্ষ থেকে বৃহত্তর পরিসরে সেবা গ্রহণ করতে পারে দেশের প্রতিটি অঞ্চল থেকে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন উদ্দীপকের শেখরের মতো শিশুরা পড়ালেখা শিখতে পারছে, তেমনি সাধারণ জনগণও সরকারের পক্ষ। থেকে বিভিন্ন তথ্য লাভ করতে পারছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে ই-গভর্ন্যান্সের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

বান্দরবানের ছোট্ট শেখর। ঘুম থেকে ওঠে বাবার জন্য খাবার নিতেই। ভরদুপুর। একমাত্র স্কুলটি মাইল খানেক দূরে। তাই শেখরের স্কুলে যাওয়া হয়ে ওঠে না। সরকার, ঢাকার রায়ের বাজার থেকে ইন্টারনেটের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক দিয়ে পাঠদানের ব্যবস্থা করেছে। শেখরের আর পড়াশুনার অসুবিধা হয় না। সে এখন এই দূরশিক্ষণের ছাত্র। [বরিশাল বোর্ড ২০১৫]

উত্তর

কICT হলো Information and Communication Technology বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

উত্তর

ই-গভর্ন্যান্স ধারণাটি মূলত আধুনিক কালের একটি ধারণা। সরকারি সেবা বণ্টন, তথ্য সরবরাহ এবং অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) র ব্যবহারের মাধ্যমে সরকার ও জনগণ, সরকার ও ব্যরসায়িক গোষ্ঠী বা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যকার বিভিন্ন সংস্থার আন্তঃযোগাযোগ প্রক্রিয়ায় পরিচালিত শাসনব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স (e-Governance) | জাতিসংঘ এক সংজ্ঞায় বলেছে, সরকারি তথ্য ও নাগরিকসমূহের যাবতীয় তথ্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স।

উত্তর

উদ্দীপকের শেখরের শিক্ষা গ্রহণের বিষয়টি পর্যবেক্ষণ করে বলা যায়, এখানে ই-গভর্ন্যান্সের অনলাইন গভর্ন্যান্স বা G2C (Government to Citizens) বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। - উদ্দীপকের বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিশু শেখর। পারিবারিক অসচ্ছলতা আর দুর্গমপথের জন্য সে স্কুলে যেতে পারে না। কিন্তু সরকার এ ধরনের শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছে ইন্টারনেটের অনলাইন সেবার মাধ্যমে। যে কারণে শেখর পড়তে পারছে। সরকারের এধরনের উদ্যোগের মাধ্যমে সরকারের ই-গভর্ন্যান্সের নাগরিক সেবার বিষয়টি নিশ্চিত হয়েছে। ই-গভর্ন্যান্সের আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে সরকার ও নাগরিকদের মধ্যে কার্যকরী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। জনগণ সরকারের পক্ষ থেকে বৃহত্তর পরিসরে সেবা গ্রহণ করতে পারে দেশের প্রতিটি অঞ্চল থেকে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন উদ্দীপকের শেখরের মতো শিশুরা পড়ালেখা শিখতে পারছে, তেমনি সাধারণ জনগণও সরকারের পক্ষ। থেকে বিভিন্ন তথ্য লাভ করতে পারছে।

উত্তর

ই-গভর্ন্যান্সের মাধ্যমে সরকার জনগণের জন্য উন্নত সেবার মান নিশ্চিত করেছে। এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে জনগণ যেভাবে উপকৃত হচ্ছে-১. ই-গভর্ন্যান্সে জনগণ রাষ্ট্রীয় আইন ও সরকারি নিয়মনীতিগুলো ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই জানতে পারে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়মনীতি ও পরিচালনা পদ্ধতিও ইন্টারনেটে পাওয়া যায়। ফলে কর্মকর্তা-কর্মচারিগণ নিয়মের ব্যত্যয় করতে পারেন না এবং জনগণ যারা তথ্যপ্রযুক্তিতে দক্ষ তারা প্রশাসনিক অনিয়মগুলো খুব সহজেই ধরতে পারেন এবং কর্তৃপক্ষকে অবহিত করতে পারেন। এতে করে প্রশাসনিক দুর্নীতি রোধ করা সম্ভব হয়।২. প্রশাসনিক তথ্যগুলো ইন্টারনেট ও অনলাইনে সংরক্ষিত থাকে ফলে জনগণ খুব সহজেই প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে কী হচ্ছে না হচ্ছে তা জানতে পারে। প্রশাসন লোক চক্ষুর অন্তরালে কিছুই করতে পারে না। এতে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পায়।৩. ই-গভর্ন্যান্সে সরকারি সেবাসমূহ জনগণের কাছে পৌছায় ইলেকট্রনিক পদ্ধতিতে। এতে সময় ও শ্রম হ্রাস পায়। ফলে কর্মকর্তা বা কর্মচারিগণ অক্লান্ত পরিশ্রম করতে পারে এবং অনেক উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করতে পারে।৪. ই-গভর্ন্যান্সে উন্নত যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। ই-গভর্ন্যান্সে সুষ্ঠু ও সহজ যোগাযোগের জন্য ইলেক্ট্রনিক মিডিয়াগুলোকে আধুনিকীকরণ করা হয়।৫. ই-গভর্ন্যান্সের ফলে জনগণের সাথে সরকারের সম্পর্কের দ্রুত উন্নয়ন ঘটে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে সরকার খুব দ্রুত জনগণের সমস্যাবলি সম্পর্কে অবহিত হতে পারে। জনগণও সরকারের গৃহীত পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। এতে করে সরকারের সাথে জনগণের ভুল বুঝাবুঝির অবসান ঘটে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ই-গভর্ন্যান্সের মাধ্যমে সরকার ও জনগণের কাজের মাঝে স্বচ্ছতা প্রকাশ পায়। এতে করে জনগণ খুব সহজেই সরকার ও প্রশাসন সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।