শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে ই-গভর্নেন্স বা ইলেকট্রনিক শাসন তথা প্রযুক্তিনির্ভরশাসনব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।ই-গভর্নেন্স (E-Governance) এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা সহজে জনগণের নিকট পৌঁছানোকে ই-গভর্নেন্স বলে। যেমন: ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা, বিভিন্ন চাকরির আবেদন করা ইত্যাদি।উদ্দীপকে উল্লিখিত জনগণ এখন খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে সরকারি তথ্য ও সেবা পাচ্ছে। ঘরে বসে গ্যাস ও বিদ্যুৎ বিল প্রদান করতে পারছে; যা ই-গভর্নেন্স এর উপস্থিতিকে নির্দেশ করছে। এশাসনব্যবস্থার উদ্দেশ্য হলো: প্রথমত, সুশাসন প্রতিষ্ঠা করা।দ্বিতীয়ত, সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সরকারি বিভিন্ন তথ্য ও সেবা দ্রুত জনগণের নিকট পৌঁছে দেয়া।চতুর্থত, দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।পঞ্চমত, প্রশাসনের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো।ষষ্ঠত, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা।সপ্তমত, সরকারের তিনটি অঙ্গ তথা আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করা।অষ্টমত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনমান উন্নতকরা। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করাই ই-গভর্নেন্স এর লক্ষ্য ও উদ্দেশ্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে যে শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করো।

উদ্দীপক

জনগণ এখন খুব সহজেই ইন্টারনেট এর মাধ্যমে সরকারি তথ্য ও সেবা পাচ্ছে। মানুষ ঘরে বসে গ্যাস ও বিদ্যুৎ বিল প্রদান করতে পারছে। তবে একথাও সত্য যে ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠী এখনও এই সেবার সুফলভোগী নয়।

Comilla · 2017

উত্তর

SMS- এর পূর্ণরূপ Short Message Service

উত্তর

ল্যাপটপ (Laptop) হলো ছোট আকারের এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার; যা সাধারণত ব্যাটারি চালিত এবং সহজে বহনযোগ্য। একটি ল্যাপটপে কম্পিউটারের সকল উপাদান যেমন প্রসেসর, হার্ড ডিস্ক, মনিটর, কী-বোর্ড, স্পিকার প্রভৃতি একত্রিত থাকে। টাচপ্যাডের ব্যবহার ল্যাপটপের একটি বিশেষ বৈশিষ্ট্য। কর্মক্ষেত্র, শিক্ষা এবং বিনোদনসহ বিভিন্ন কাজে ল্যাপটপ ব্যবহার করা হয়।

উত্তর

উদ্দীপকে ই-গভর্নেন্স বা ইলেকট্রনিক শাসন তথা প্রযুক্তিনির্ভরশাসনব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।ই-গভর্নেন্স (E-Governance) এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)। ইন্টারনেটের মাধ্যমে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা সহজে জনগণের নিকট পৌঁছানোকে ই-গভর্নেন্স বলে। যেমন: ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা, বিভিন্ন চাকরির আবেদন করা ইত্যাদি।উদ্দীপকে উল্লিখিত জনগণ এখন খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে সরকারি তথ্য ও সেবা পাচ্ছে। ঘরে বসে গ্যাস ও বিদ্যুৎ বিল প্রদান করতে পারছে; যা ই-গভর্নেন্স এর উপস্থিতিকে নির্দেশ করছে। এশাসনব্যবস্থার উদ্দেশ্য হলো: প্রথমত, সুশাসন প্রতিষ্ঠা করা।দ্বিতীয়ত, সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তৃতীয়ত, সরকারি বিভিন্ন তথ্য ও সেবা দ্রুত জনগণের নিকট পৌঁছে দেয়া।চতুর্থত, দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।পঞ্চমত, প্রশাসনের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো।ষষ্ঠত, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা।সপ্তমত, সরকারের তিনটি অঙ্গ তথা আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করা।অষ্টমত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনমান উন্নতকরা। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সরকারি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করাই ই-গভর্নেন্স এর লক্ষ্য ও উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠী এখনো ই-গভর্নেন্স সেবার সুফলভোগী নয়। সমাজের সকল শ্রেণির মানুষ যেন এ শাসনব্যবস্থার সুবিধাগুলো গ্রহণ করতে পারে সেজন্য এটিকে জনপ্রিয় ও সহজলভ্য করে তুলতে হবে। এজন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যায়:প্রথমত, ইন্টারনেট এবং প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি সহজে ও কম মূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে।দ্বিতীয়ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ লোক নিয়োগ করতে হবে।তৃতীয়ত, সাইবার আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।চতুর্থত, ই-গভর্নেন্স এর সেবা ও সুবিধাসমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।পঞ্চমত, সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিমূলক মানসিকতা জাগ্রত করতে হবে। তাদেরকে এ মনোভাব পোষণে উদ্বুদ্ধ করতে হবে যে, তারা জনগণের সেবক, প্রভু নয়।ষষ্ঠত, জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হবে। সপ্তমত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারকে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করতে হবে।পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্সকে সহজলভ্য ও জনপ্রিয় করতে হলে দেশের সরকারকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। কম মূল্যে ইন্টারনেট ও অন্যান্য তথ্যপ্রযুক্তি পণ্য দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে যে শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করো। | Prosthuti