এই ধরনের শাসন জনপ্রিয় ও সহজলভ্য করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা যায়?
উত্তর: উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠী এখনো ই-গভর্নেন্স সেবার সুফলভোগী নয়। সমাজের সকল শ্রেণির মানুষ যেন এ শাসনব্যবস্থার সুবিধাগুলো গ্রহণ করতে পারে সেজন্য এটিকে জনপ্রিয় ও সহজলভ্য করে তুলতে হবে। এজন্য নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা যায়:প্রথমত, ইন্টারনেট এবং প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি সহজে ও কম মূল্যে পাওয়ার ব্যবস্থা করতে হবে।দ্বিতীয়ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ লোক নিয়োগ করতে হবে।তৃতীয়ত, সাইবার আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।চতুর্থত, ই-গভর্নেন্স এর সেবা ও সুবিধাসমূহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।পঞ্চমত, সরকারি কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিমূলক মানসিকতা জাগ্রত করতে হবে। তাদেরকে এ মনোভাব পোষণে উদ্বুদ্ধ করতে হবে যে, তারা জনগণের সেবক, প্রভু নয়।ষষ্ঠত, জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হবে। সপ্তমত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারকে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করতে হবে।পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্সকে সহজলভ্য ও জনপ্রিয় করতে হলে দেশের সরকারকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। কম মূল্যে ইন্টারনেট ও অন্যান্য তথ্যপ্রযুক্তি পণ্য দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
এই ধরনের শাসন জনপ্রিয় ও সহজলভ্য করার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা যায়?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর