উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলো ছাড়াও উক্ত ব্যবস্থাটি বাস্তবায়নে আরো সমস্যা রয়েছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। উদ্দীপকে বর্ণিত শিক্ষার অভাব ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের অভাব ছাড়াও এ ব্যবস্থাটিবাস্তবায়নের ক্ষেত্রে আরো অনেক সমস্যা রয়েছে। উদ্দীপকে উল্লেখ রয়েছে, রোহানের সরকার তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। যে কারণে সরকারের কাজের গতি বেড়েছে ও জটিলতা হ্রাস পেয়েছে। অর্থাৎ সে রাষ্ট্রে ই- গভর্নেন্স প্রচলিত আছে। ই-গভর্নেন্সের বাস্তবায়নের সমস্যা হিসেবে এখানে শিক্ষার অভাব ও তথ্য প্রযুক্তি জ্ঞানের অভাব, এ দুটো সমস্যার উল্লেখ রয়েছে। কিন্তু ই-গভর্নেন্স বাস্তবায়নে উপযুক্ত সমস্যা দুটি ছাড়াও আরও বেশকিছু সমস্যা রয়েছে।ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করা একটি ব্যয়বহুল পদ্ধতি। প্রাথমিকভাবে প্রতিটি দপ্তরে কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন, ওয়েবপেজ ও ওয়েবপোর্টাল চালু করা, এসবের উন্নয়ন করা সামগ্রিকভাবে ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যাপার। ই-গভর্নেন্সের পথে আর একটি বড় বাধা হলো দক্ষ জনবলের অভাব। দক্ষ জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রেই ই-গভর্নেন্স চালু করা সম্ভব হয় না। যদি কোনো দেশের অধিকাংশ মানুষের কম্পিউটার অ্যাকসেস বা ব্যবহারে সুযোগ না থাকে তবে সেখানে ই-গভর্নেন্স অর্থহীন হয়ে পড়ে। দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় আমরা প্রতিনিয়ত লোডশেডিংয়ের শিকার হই। যার দরুন নিরবচ্ছিন্নভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর ই-গভর্নেন্স পরিচালনা বাধাগ্রস্ত হয়। স্থানীয় পর্যায়ে সরকারের কোনো প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার তৈরি করার মতো দক্ষ ও অভিজ্ঞ প্রতিষ্ঠানের অভাব রয়েছে। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে স্থানীয় কোম্পানিসমূহ দক্ষ ও অভিজ্ঞ প্রোগ্রামারকে পৃষ্ঠপোষকতাও করতে পারছে না। আর এ সমস্যাগুলোর জন্য ই-গভর্নেন্সের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলো ছাড়াও উক্ত ব্যবস্থাটি বাস্তবায়নে আরো সমস…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর