এটি বাস্তবায়নের জন্য রোহানের সরকারের আরও কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য রোহানের দেশে সরকার বহুবিধ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। উদ্দীপকে আলোচিত রাষ্ট্রে ই-গভর্নেন্স চালু হওয়ায় নাগরিক সেবাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনায় গতি বৃদ্ধি পেয়েছে এবং জটিলতা হ্রাস পেয়েছে। তবে এক্ষেত্রে সরকারকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যা উত্তরণের মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য সরকারের পাশপাশি বেসরকারি পর্যায়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।ই-গভর্নেন্স বাস্তবায়নে রোহানের দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। বড় শহরগুলো থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ই-গভর্নেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্য সেবা কেন্দ্রগুলো উন্নত ও আধুনিক করতে হবে। প্রযুক্তি ও কারিগর দক্ষতাসম্পন্ন জনসংখ্যার বৃদ্ধি করতে হবে। ই-গভর্নেন্স বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার ইন্টারনেট সংযোগ ও এর যথাযথ ব্যবহার। গ্রাম ও শহর উভয় অঞ্চলেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জনগণকে ই-গভর্নেন্সের সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে। এটি বাস্তবায়নের জন্য সরকারকে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ প্রদান করতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। সরকারি তথ্য ও সেবাপ্রাপ্তির সুবিধা সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। বিভিন্ন সেমিনার, বক্তৃতা ইত্যাদি বিষয়ে উদ্যোগ গ্রহণ করে জনগণের নিকট ই- গভর্নেন্স সম্পর্ক তথ্য পৌঁছে দিতে হবে। শুধু ই-গভর্নেন্স ব্যবস্থা চালুর মাধ্যমেই ই-গর্ভনেন্স ব্যবস্থার বাস্তবায়ন ঘটে না। এটির বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে ই-গভর্নেন্স মনিটরিং ব্যবস্থার দিকে যত্নবান হতে হবে। ই-গভর্নেন্স বাস্তবায়নে এটির কার্যক্রমে ইংরেজি ভাষা ব্যবহারের পরিবর্তে নিজ দেশের ভাষায় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি এ ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।পরিশেষে বলা যায় যে, দেশে ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়নের জন্য রোহানের সরকারকে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও শিক্ষার প্রসারের পাশাপাশি উপর্যুক্ত পদক্ষেপগুলোও গ্রহণ করতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
এটি বাস্তবায়নের জন্য রোহানের সরকারের আরও কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর