শেয়ারFacebookWhatsApp

কোন ধরনের ব্যবস্থা উদ্দীপকে উল্লিখিত সুবিধাসমূহ নিশ্চিত করে? উক্ত ব্যবস্থার সুবিধাসমূহ উল্লেখ করো।

উত্তর: ই-গভর্নেন্স ব্যবস্থা উদ্দীপকে উল্লিখিত সুবিধাসমূহ নিশ্চিত করে। সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের (www) মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স। যা আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থার যুগান্তকারী ফসল। দক্ষতা ও দ্রুততার সাথে নাগরিক সেবা প্রদানে এর ভূমিকা অনন্য। ই-গভর্নেন্সের বহুবিধ সুবিধা রয়েছে। যেমন-সরকারি অফিসগুলোতে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে তথ্য ও সেবা প্রদান করার ফলে নাগরিকরা উন্নত সেবা পাচ্ছে। আবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার ও নাগরিকের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে ও সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এসেছে। এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করাও সম্ভব হচ্ছে। ফলে সরকারের কাজে গতিশীলতা এসেছে।আবার, প্রযুক্তি ব্যবহারের ফলে সরকার আগের চেয়ে বেশি কাজ দক্ষতার সাথে করতে সক্ষম হচ্ছে। ফলে সরকারের উৎপাদনশীলতা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সমস্যা সমাধানে দ্রুত সাড়া দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে সরকার ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো সম্ভব হচ্ছে। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্সের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে নাগরিককে সম্পৃক্তকরণ, রাষ্ট্রের ব্যয় হ্রাস, সেবার মান উন্নতকরণ, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কোন ধরনের ব্যবস্থা উদ্দীপকে উল্লিখিত সুবিধাসমূহ নিশ্চিত করে? উক্ত ব…

উদ্দীপক

পারভীন খাগড়াছড়ির দিঘিনালায় বাস করে। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। তাই সে অনলাইনে আবেদন করে। তার বাবা ইউনিয়ন তথ্য কেন্দ্র হতে ইন্টারনেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করে। তারা সবাই এসব সুবিধা পেয়ে খুশি। কিন্তু একটি দুর্ঘটনা ঘটে, তার মা ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে কিছু টাকা হারায়।

Sylhet · 2017

উত্তর

সকল প্রশ্নের উর্ধ্বে থেকে কোনো কাজ নিয়মনীতি মেনে সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে।

উত্তর

ই-গভর্নেন্স প্রক্রিয়ায় যখন পারস্পরিক যোগাযোগ বা সেবা কার্যক্রম সরকার ও নাগরিক, সরকার ও তার কর্মকর্তাদের মাঝে, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে যোগাযোগ হয় তাই দ্বিমুখী যোগাযোগ। এ ক্ষেত্রে দুই পক্ষেরই যোগাযোগ করার সুযোগ তৈরি হয়। আবার এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারেন। তাদের সমস্যা, অনুরোধ ও মন্তব্য সরকার ও প্রতিষ্ঠানকে জানাতে পারে। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতির সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন, মোবাইল ফোন। কেননা এগুলোর মাধ্যমে দুজন একই সাথে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে।

উত্তর

ই-গভর্নেন্স ব্যবস্থা উদ্দীপকে উল্লিখিত সুবিধাসমূহ নিশ্চিত করে। সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ডওয়াইড ওয়েবের (www) মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স। যা আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থার যুগান্তকারী ফসল। দক্ষতা ও দ্রুততার সাথে নাগরিক সেবা প্রদানে এর ভূমিকা অনন্য। ই-গভর্নেন্সের বহুবিধ সুবিধা রয়েছে। যেমন-সরকারি অফিসগুলোতে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে তথ্য ও সেবা প্রদান করার ফলে নাগরিকরা উন্নত সেবা পাচ্ছে। আবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকার ও নাগরিকের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে ও সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এসেছে। এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করাও সম্ভব হচ্ছে। ফলে সরকারের কাজে গতিশীলতা এসেছে।আবার, প্রযুক্তি ব্যবহারের ফলে সরকার আগের চেয়ে বেশি কাজ দক্ষতার সাথে করতে সক্ষম হচ্ছে। ফলে সরকারের উৎপাদনশীলতা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সমস্যা সমাধানে দ্রুত সাড়া দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে সরকার ও নাগরিকের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং শাসনব্যবস্থায় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো সম্ভব হচ্ছে। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্সের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে নাগরিককে সম্পৃক্তকরণ, রাষ্ট্রের ব্যয় হ্রাস, সেবার মান উন্নতকরণ, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে।

উত্তর

ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য রোহানের দেশে সরকার বহুবিধ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।উদ্দীপকে আলোচিত রাষ্ট্রে ই-গভর্নেন্স চালু হওয়ায় নাগরিক সেবাসহ যাবতীয় কার্যক্রম পরিচালনায় গতি বৃদ্ধি পেয়েছে এবং জটিলতা হ্রাস পেয়েছে। তবে এক্ষেত্রে সরকারকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যা উত্তরণের মাধ্যমে ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য সরকারের পাশপাশি বেসরকারি পর্যায়েও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ই-গভর্নেন্স বাস্তবায়নে রোহানের দেশের অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। বড় শহরগুলো থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ই-গভর্নেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্য সেবা কেন্দ্রগুলো উন্নত ও আধুনিক করতে হবে। প্রযুক্তি ও কারিগর দক্ষতাসম্পন্ন জনসংখ্যার বৃদ্ধি করতে হবে। ই-গভর্নেন্স বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার ইন্টারনেট সংযোগ ও এর যথাযথ ব্যবহার। গ্রাম ও শহর উভয় অঞ্চলেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জনগণকে ই-গভর্নেন্সের সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে। এটি বাস্তবায়নের জন্য সরকারকে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ প্রদান করতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে। সরকারি তথ্য ও সেবাপ্রাপ্তির সুবিধা সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে। বিভিন্ন সেমিনার, বক্তৃতা ইত্যাদি বিষয়ে উদ্যোগ গ্রহণ করে জনগণের নিকট ই-গভর্নেন্স সম্পর্ক তথ্য পৌঁছে দিতে হবে। শুধু ই-গভর্নেন্স ব্যবস্থা চালুর মাধ্যমেই ই-গর্ভনেন্স ব্যবস্থার বাস্তবায়ন ঘটে না। এটির বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে ই-গভর্নেন্স মনিটরিং ব্যবস্থার দিকে যত্নবান হতে হবে। ই-গভর্নেন্স বাস্তবায়নে এটির কার্যক্রমে ইংরেজি ভাষা ব্যবহারের পরিবর্তে নিজ দেশের ভাষায় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি এ ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।পরিশেষে বলা যায় যে, দেশে ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়নের জন্য রোহানের সরকারকে জনগণের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও শিক্ষার প্রসারের পাশাপাশি উপযুক্ত পদক্ষেপগুলোও গ্রহণ করতে হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।