উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রের কোন সেবার কথা বলা হয়েছে? তার সুফল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রে ই-গভর্নেন্সের বিভিন্ন সেবার কথা বলা হয়েছে।উদ্দীপকে দেখা যাচ্ছে, 'X [গণিত] রাষ্ট্রের জনগণ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম (ভর্তি ফরম পূরণ, চাকরির আবেদন, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল প্রদান) প্রভৃতি অনলাইনে সম্পাদন করছে। পাশাপাশি জাতীয় পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বিভিন্ন অফিস-আদালতে জনগণ এই সেবা নিতে পারছে। মোটকথা ই-গভর্নেন্সের সুফল অনেক। যেমন-১. স্বচ্ছতা সৃষ্টি: ই-গভর্নেন্সে স্বচ্ছতাকে বড় করে দেখা হয়। সরকার কী কী কাজ করছে, কেন করছে, কোন মূলনীতির ওপর সরকার সিদ্ধান্ত বা নীতি প্রণয়ন করছে, ই-গভর্নেন্স জনগণকে তা জানতে সাহায্য করে। আর এরূপ স্বচ্ছতাই জবাবদিহিতার পরিবেশ তৈরিকরে।২. দক্ষ ও সাশ্রয়ী পদ্ধা: ই-গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। সময়, শ্রম ও অর্থের অপচয় কমিয়ে দেয় বলে এ ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক ও সাশ্রয়ী। ৩. অবাধ ও সর্বজনীন তথ্য প্রবাহ: ই-গভর্নেন্স ব্যবস্থায় ধনী-গরিব, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবার জন্য সরকারি তথ্য প্রাপ্তির সুযোগ উন্মুক্ত থাকে।৪. দুর্নীতি প্রতিরোধে সহায়ক: সরকার কী করছে, কীভাবে করছে, আর্থিক লেনদেন কীভাবে হচ্ছে- জনগণ তা সহজেই জানতে পারে বলে দুর্নীতি প্রতিরোধে ই-গভর্নেন্স প্রশংসা অর্জন করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X রাষ্ট্রের কোন সেবার কথা বলা হয়েছে? তার সুফল ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর